Friday, July 24, 2026
HomeScroll২৬ দিনের অনশনে ইতি, কেন্দ্রের আশ্বাসে অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক
Sonam Wangchuk

২৬ দিনের অনশনে ইতি, কেন্দ্রের আশ্বাসে অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নড্ডাই নিজে হাতে সোনমকে খাবার খাইয়ে অনশন ভাঙান

ওয়েব ডেস্ক: দীর্ঘ ২৬ দিনের অনশনের অবসান ঘটালেন সমাজকর্মী সোনম ওয়াংচুক (Sonam Wangchk)। বৃহস্পতিবার গভীর রাতে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে কেন্দ্রীয় সরকারের আশ্বাসের পর অনশন ভাঙেন তিনি। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা (JP Nadda) এবং জিতেন্দ্র সিং। নাড্ডাই নিজে হাতে সোনমকে খাবার খাইয়ে অনশন ভাঙান।

অনশন ভাঙার পর প্রকাশিত একটি ভিডিও বার্তায় সোনম বলেন, তিনি কৃতজ্ঞ এবং অনশন শেষ করতে পেরে খুশি। পাশাপাশি স্ত্রী গীতাঞ্জলিকেও ধন্যবাদ জানান। তাঁর দাবি, বিভিন্ন রাজনৈতিক দলের ৬৫ জন সাংসদ লিখিতভাবে অনশন প্রত্যাহারের অনুরোধ জানিয়েছিলেন। দেশের বর্তমান পরিস্থিতি এবং সরকারের লিখিত আশ্বাস বিবেচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন: ‘ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে আপস নয়’, প্রশ্নফাঁসে কড়া বার্তা মোদির

নিট প্রশ্নফাঁস, শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা এবং পরীক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে গত ২৬ জুন দিল্লির যন্তর মন্তরে আমরণ অনশন শুরু করেছিলেন সোনম। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও সেখান থেকেও অনশন চালিয়ে যান। আদালতের নির্দেশে তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। শেষ মুহূর্ত পর্যন্ত তাঁর বক্তব্য ছিল, ছাত্রদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ না হলে তিনি অনশন ভাঙবেন না।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং দ্রুত বিচারের লক্ষ্যে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের উদ্যোগের কথা ঘোষণা করেছেন। তাঁর দাবি, ছাত্রদের ভবিষ্যৎ রক্ষাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। সংশ্লিষ্ট খসড়া দ্রুত মন্ত্রিসভায় আনা হবে এবং সংসদে বিল পাস করানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

কেন্দ্রের এই আশ্বাসের পরই সোনম ওয়াংচুকের অনশন প্রত্যাহার ঘিরে আন্দোলনের পরবর্তী পর্যায় কী হবে, সেদিকেই এখন নজর দেশজুড়ে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99