Friday, July 24, 2026
HomeScrollমা ক্যান্টিনে এবার বসে খাওয়ার ব্যবস্থা, হোটেল-অনুষ্ঠানের উদ্বৃত্ত খাবার পৌঁছবে দুস্থদের হাতে
Agnimitra Paul

মা ক্যান্টিনে এবার বসে খাওয়ার ব্যবস্থা, হোটেল-অনুষ্ঠানের উদ্বৃত্ত খাবার পৌঁছবে দুস্থদের হাতে

রাজ্যের নতুন উদ্যোগ

কলকাতা: রাজ্যের মা ক্যান্টিন ‘(Maa Aahar) পরিষেবায় বড় পরিবর্তনের ঘোষণা করল রাজ্য সরকার। এবার থেকে মা ক্যান্টিনে আর দাঁড়িয়ে বা খাবার নিয়ে চলে যেতে হবে না। রেস্তরাঁর আদলে বসে খাবার খাওয়ার ব্যবস্থা করা হবে। একই সঙ্গে শহরের হোটেল, রেস্তরাঁ এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে উদ্বৃত্ত থেকে যাওয়া নিরাপদ খাবার সংগ্রহ করে তা দুস্থ মানুষের মধ্যে বিলির পরিকল্পনাও নেওয়া হয়েছে।

শুক্রবার বিধানসভায় পুর বাজেট সংক্রান্ত আলোচনায় এই দুই উদ্যোগের কথা জানান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর বক্তব্য, মা ক্যান্টিনে আগত সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই বসে খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এর জন্য অতিরিক্ত কোনও মূল্য দিতে হবে না। বর্তমানে যে দামে খাবার পাওয়া যায়, সেই দামেই নতুন পরিষেবা মিলবে।

পিএসি গঠনে ভোটের প্রয়োজন নেই, চেয়ারম্যান পদে জোর জল্পনা ফিরহাদকে নিয়ে – KolkataTV

সরকারি তথ্য অনুযায়ী, রাজ্যে বর্তমানে ৩৯০টি মা ক্যান্টিন চালু রয়েছে। প্রতিদিন বহু শ্রমজীবী মানুষ, পথচারী, হাসপাতালের রোগীর পরিজন এবং নিম্ন আয়ের নাগরিক এই ক্যান্টিনের উপর নির্ভর করেন। নতুন ব্যবস্থা চালু হলে তাঁদের খাবার খাওয়ার অভিজ্ঞতা আরও স্বস্তিদায়ক হবে বলে মনে করছে প্রশাসন।

এ ছাড়াও খাদ্যের অপচয় রোধে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন মন্ত্রী। বিভিন্ন হোটেল, রেস্তরাঁ ও সামাজিক অনুষ্ঠানে উদ্বৃত্ত থেকে যাওয়া খাবার পুরসভার উদ্যোগে সংগ্রহ করা হবে। নির্দিষ্ট কোল্ড স্টোরেজে সংরক্ষণের পর পরদিন পুরসভার ফুড সেফটি অফিসাররা সেই খাবারের গুণমান পরীক্ষা করবেন। নিরাপদ বলে নিশ্চিত হওয়ার পর তা দারিদ্রসীমার নিচে থাকা মানুষের মধ্যে বিতরণ করা হবে।

এই প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কোল্ড চেন অবকাঠামোও গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। প্রশাসনের আশা, একদিকে যেমন খাদ্যের অপচয় কমবে, অন্যদিকে বহু দরিদ্র মানুষের কাছে পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়া সম্ভব হবে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99