Wednesday, August 12, 2026
HomeScrollপিএসি গঠনে ভোটের প্রয়োজন নেই, চেয়ারম্যান পদে জোর জল্পনা ফিরহাদকে নিয়ে
West Bengal Assembly

পিএসি গঠনে ভোটের প্রয়োজন নেই, চেয়ারম্যান পদে জোর জল্পনা ফিরহাদকে নিয়ে

২০টি আসনের বিপরীতে ঠিক ২০ জন সদস্যেরই মনোনয়ন জমা পড়েছে

কলকাতা: বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি (PSC) গঠনে ভোটাভুটির প্রয়োজন পড়ছে না। কমিটির জন্য নির্ধারিত ২০টি আসনের বিপরীতে ঠিক ২০ জন সদস্যেরই মনোনয়ন জমা পড়েছে। ফলে সর্বসম্মতিক্রমেই কমিটি গঠনের পথ প্রশস্ত হয়েছে (West Bengal Assembly)।

বিধানসভা সূত্রে খবর, শাসক ও বিরোধী উভয় পক্ষের সদস্যদের নিয়ে গঠিত হবে এই কমিটি। বিরোধী তৃণমূল কংগ্রেসের তরফে জমা পড়েছে মোট ছ’টি নাম। এর মধ্যে একটি নাম এসেছে কালীঘাট শিবিরের পক্ষ থেকে, আর বাকি পাঁচটি নাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের।

আরও পড়ুন: ঝোড়ো হাওয়ার সঙ্গে দফায় দফায় বৃষ্টি দক্ষিণবঙ্গে, ১১ জেলায় জারি হলুদ সতর্কতা!

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের তরফে মনোনয়ন জমা দিয়েছেন বিপ্লব মিত্র, ফিরহাদ হাকিম, গোলাম রব্বানি, কানাইয়ালাল আগরওয়াল এবং সমর মুখার্জি। অন্যদিকে, কালীঘাট শিবিরের পক্ষ থেকে জমা পড়েছে অশোক দেবের নাম।

বিধানসভার প্রচলিত রীতি অনুযায়ী, বিরোধী পক্ষের মনোনীত এই ছ’জন সদস্যের মধ্য থেকেই পিএসি-র চেয়ারম্যান নির্বাচন করা হবে। রাজনৈতিক মহলে জোর জল্পনা, চেয়ারম্যান পদে শেষ পর্যন্ত ফিরহাদ হাকিমের নামেই সিলমোহর পড়তে পারে। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

রাজ্যের আর্থিক লেনদেন ও সরকারি ব্যয়ের হিসাব খতিয়ে দেখার ক্ষেত্রে পাবলিক অ্যাকাউন্টস কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক কমিটি। তাই চেয়ারম্যান নির্বাচন ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। এখন নজর বিধানসভার আনুষ্ঠানিক ঘোষণার দিকে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor