Friday, July 24, 2026
HomeScrollককরোচদের সমর্থন জানাতে সোমবার দিল্লি যাচ্ছেন মমতা
Mamata Banerjee

ককরোচদের সমর্থন জানাতে সোমবার দিল্লি যাচ্ছেন মমতা

শুক্রবার দলের তরফে এই কর্মসূচির কথা জানানো হয়েছে

কলকাতা: নিট প্রশ্নফাঁস (NEET Paper Leak) ও শিক্ষাক্ষেত্রে অনিয়মের অভিযোগ ঘিরে দিল্লির যন্তর মন্তরে (Jantar Mantar) চলা ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানাতে আগামী সোমবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার দলের তরফে এই কর্মসূচির কথা জানানো হয়েছে।

একুশে জুলাইয়ের শহিদ দিবসের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, প্রয়োজন হলে তিনি নিজে দিল্লিতে গিয়ে আন্দোলনরত ছাত্রদের পাশে দাঁড়াবেন। সেই ঘোষণার কয়েক দিনের মধ্যেই তাঁর দিল্লি সফরের সিদ্ধান্ত সামনে এল। তৃণমূল সূত্রের দাবি, তিনি আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের দাবিদাওয়ার প্রতি সংহতি জানাবেন। তবে তিনি নিজে অবস্থান কর্মসূচিতে অংশ নেবেন কি না, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: মা ক্যান্টিনে এবার বসে খাওয়ার ব্যবস্থা, হোটেল-অনুষ্ঠানের উদ্বৃত্ত খাবার পৌঁছবে দুস্থদের হাতে

গত কয়েক সপ্তাহ ধরে নিট প্রশ্নফাঁস, পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা এবং শিক্ষাক্ষেত্রে সংস্কারের দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভ চলছে। আন্দোলনকারীরা কেন্দ্রীয় সরকারের কাছে একাধিক দাবি তুলেছেন। এর আগে সমাজকর্মী সোনম ওয়াংচুকও দীর্ঘ অনশন কর্মসূচি পালন করেছিলেন। পরে কেন্দ্রীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর তিনি অনশন প্রত্যাহার করেন।

এদিকে আন্দোলনকারী ছাত্রদের প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বৈঠকও হয়েছে। শিক্ষাব্যবস্থার সংস্কার, প্রশ্নফাঁস রোধে কঠোর ব্যবস্থা এবং দায় নির্ধারণের মতো বিষয়গুলি নিয়ে আলোচনা চলছে বলে জানা গিয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ বলে মনে করছে পর্যবেক্ষকদের একাংশ। বিরোধী রাজনীতিতে শিক্ষাক্ষেত্রের অনিয়মের প্রশ্নকে সামনে রেখে কেন্দ্রকে চাপে রাখার কৌশলের অংশ হিসেবেই এই সফরকে দেখা হচ্ছে। তবে আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি এবং কেন্দ্রের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর রয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99