HomeScrollসংসদের অধিবেশন শেষ, তবু মেটেনি এনসিপিআই সাংসদদের ভাগ্য! এবার সুপ্রিম কোর্টে যাওয়ার...
NCPAI Rebel MPs Defection Case

সংসদের অধিবেশন শেষ, তবু মেটেনি এনসিপিআই সাংসদদের ভাগ্য! এবার সুপ্রিম কোর্টে যাওয়ার পথে কালীঘাট তৃণমূল

স্পিকারের সিদ্ধান্তের অপেক্ষা না করে আইনি পথে যাওয়ার প্রস্তুতি, দলত্যাগ বিরোধী আইনে ২০ জন সাংসদের বিরুদ্ধে পদক্ষেপের দাবি

ওয়েব ডেস্ক : সংসদের বাদল অধিবেশন শেষ হয়ে গেলেও এনসিপিআই (NCPI)-এর ২০ জন বিদ্রোহী সাংসদকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের এখনও কোনও নিষ্পত্তি হয়নি। দলত্যাগ বিরোধী আইনে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে গত জুন মাসেই লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে পৃথক চিঠি দিয়েছিল তৃণমূল কংগ্রেস। অভিযোগ ছিল, দলীয় অবস্থানের বিরুদ্ধে গিয়ে ওই সাংসদরা অন্য রাজনৈতিক শিবিরের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছেন।

বিষয়টি নিয়ে পরবর্তী সময়ে আরও সক্রিয় হয় তৃণমূল। জুলাই মাসে দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সরাসরি লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করে এই সাংসদদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। কিন্তু তৃণমূলের অভিযোগ, এখনও পর্যন্ত স্পিকারের তরফে কোনও দৃশ্যমান পদক্ষেপ করা হয়নি। এর মধ্যেই অভিযুক্ত সাংসদদের এনডিএ-র একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকতে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতেও দেখা গিয়েছে। ফলে গোটা বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপ আরও বেড়েছে।

আরও খবর : মধ্যপ্রদেশে রহস্যজনক অসুস্থতায় ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত শতাধিক! এখনও অজানা রোগের কারণ

এদিকে এই মামলায় সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমাও তৃণমূলের (TMC) অবস্থানকে আরও জোরালো করেছে। দলের দাবি, শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে বিষয়টি বিবেচনা করার কথা থাকলেও ইতিমধ্যেই প্রায় দুই মাস কেটে গিয়েছে। অথচ এখনও কোনও কার্যকর সিদ্ধান্ত সামনে আসেনি। এই পরিস্থিতিতে স্পিকারের সিদ্ধান্তের জন্য আরও অপেক্ষা না করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি শুরু করেছে তৃণমূল।

দলীয় সূত্রে খবর, আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যেই সুপ্রিম কোর্টে যাওয়ার বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ নিতে পারে কালীঘাট তৃণমূল। আইনি পথে গিয়ে দলত্যাগ বিরোধী আইনের আওতায় ওই ২০ জন সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাবে তৃণমূল।

[youtube-feed feed=1]
Read More

Latest News