HomeScrollভারতের অর্থনীতিতে বড় সুখবর, প্রথম ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধি ৭.৮ শতাংশ
India's GDP

ভারতের অর্থনীতিতে বড় সুখবর, প্রথম ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধি ৭.৮ শতাংশ

বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও প্রত্যাশাকে ছাপাল ভারতের বৃদ্ধি, রিজার্ভ ব্যাঙ্কের পূর্বাভাসকেও ছাড়াল জিডিপির হার

ওয়েব ডেস্ক : ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ভারতের অর্থনীতিতে (Indian Economy) দেখা গেল শক্তিশালী বৃদ্ধির ছবি। এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত দেশের প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি (GDP) বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭.৮ শতাংশ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই বৃদ্ধি অর্থনীতিবিদদের প্রত্যাশাকেও ছাপিয়ে গিয়েছে।

গত অর্থবর্ষের একই সময়ে দেশের জিডিপি (GDP) বৃদ্ধির হার ছিল ৬.৯ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে বৃদ্ধির হার বেড়েছে। তবে ২০২৫-২৬ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে ৮.৬ শতাংশ বৃদ্ধির তুলনায় চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে বৃদ্ধির হার ০.৮ শতাংশ কমেছে।

আরও খবর : ‘মহিলাদের ঘরেই থাকা উচিত’, কেরলের মুসলিম ধর্মগুরুর মন্তব্যে তীব্র বিতর্ক

পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের হিসাব অনুযায়ী, চলতি অর্থবর্ষের এপ্রিল-জুন ত্রৈমাসিকে স্থির মূল্যে দেশের প্রকৃত জিডিপির (GDP) পরিমাণ দাঁড়িয়েছে ৮১.৩৬ লক্ষ কোটি টাকা। গত অর্থবর্ষের একই সময়ে এই পরিমাণ ছিল ৭৫.৪৬ লক্ষ কোটি টাকা।

বিশ্বজুড়ে অস্থিরতা, জ্বালানির দামের ওঠানামা এবং সরবরাহ ব্যবস্থায় সমস্যার মতো নানা চাপের মধ্যেও দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক কর্মকাণ্ড শক্তিশালী ছিল। উৎপাদন শিল্প, পরিষেবা ক্ষেত্র, বিনিয়োগ এবং সাধারণ মানুষের খরচ বৃদ্ধির মতো বিষয়গুলি অর্থনীতির গতিকে ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।

প্রথম ত্রৈমাসিকের এই বৃদ্ধির হার রিজার্ভ ব্যাঙ্কের ৭ শতাংশের পূর্বাভাসকেও ছাড়িয়ে গিয়েছে। এর আগে রিজার্ভ ব্যাঙ্ক চলতি অর্থবর্ষে দেশের সামগ্রিক অর্থনৈতিক বৃদ্ধির পূর্বাভাস ৬.৬ শতাংশ থেকে বাড়িয়ে ৬.৭ শতাংশ করেছিল। তবে এই জিডিপির (GDP) হিসাব এখনও প্রাথমিক। পরবর্তীকালে নতুন তথ্য ও পরিসংখ্যান যুক্ত হলে তা সংশোধিত হতে পারে। চলতি অর্থবর্ষের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকের জিডিপির পরবর্তী হিসাব আগামী ৩০ নভেম্বর প্রকাশিত হওয়ার কথা। এদিন এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে নির্মলা জানিয়েছেন, চলতি অর্থবর্ষে জিডির এই মানের নেপথ্যে রয়েছে ভারতীয় জনতা ও তাঁদের কঠোর শ্রম।

[youtube-feed feed=1]
Read More

Latest News