HomeBig newsঅগ্নিবীরদের চাকরির মেয়াদ বাড়ল দু’বছর, চার বছরের বদলে এবার ছ’বছর
Agnipath Scheme

অগ্নিবীরদের চাকরির মেয়াদ বাড়ল দু’বছর, চার বছরের বদলে এবার ছ’বছর

ঘোষণা করলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল এন এস রাজা সুব্রামণি, অগ্নিপথ প্রকল্পে বড় পরিবর্তন

ওয়েব ডেস্ক : অগ্নিবীরদের ( Agniveer) জন্য বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। অগ্নিপথ প্রকল্পে চাকরির মেয়াদ আরও দু’বছর বাড়ানো হয়েছে। এতদিন চার বছরের জন্য কাজ করতেন অগ্নিবীররা। এবার থেকে সেই মেয়াদ বেড়ে হচ্ছে ছ’বছর। বুধবার এই ঘোষণা করেন চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল এন এস রাজা সুব্রামণি।

এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন সিডিএস। তাঁর বক্তব্য, ভারতীয় প্রতিরক্ষা বাহিনী এবং অগ্নিবীরদের জন্য দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। কেন্দ্রীয় মন্ত্রিসভা অগ্নিবীরদের পরিষেবা চালিয়ে যাওয়ার নতুন পথ তৈরি করেছে। প্রাথমিক চার বছরের মেয়াদ শেষ হওয়ার পরেও তাঁরা বাহিনীর সঙ্গে যুক্ত থাকতে পারবেন।

আরও খবর :  ট্রাকের চাকায় পিষে পুলিশ আধিকারিককে খুন, হেফাজত থেকে পালাতে গিয়ে গুলিবিদ্ধ দুই অভিযুক্ত

২০২২ সালের জুনে চালু হয়েছিল অগ্নিপথ প্রকল্প। এই প্রকল্পে সেনা, নৌবাহিনী ও বায়ুসেনায় চার বছরের জন্য অগ্নিবীর নিয়োগ করা হয়। মেয়াদ শেষে সর্বাধিক ২৫ শতাংশকে আরও ১৫ বছরের জন্য নিয়মিত কর্মী হিসেবে রাখার নিয়ম রয়েছে। এবার বাকি ৭৫ শতাংশের জন্য মেয়াদ বাড়ল অতিরিক্ত ২ বছর। অগ্নিবীরদের প্রথম ব্যাচ এবছর চার বছরের মেয়াদ সম্পূর্ণ করবে। তারপরেই বাছাই পর্ব শুরু হবে। অতিরিক্ত মেয়াদের প্রথম বছর বেতন ৪৩, ৫০০ টাকা পাবেন অগ্নিবীররা। দ্বিতীয় বছরে পাবেন ৪৭ হাজার টাকা।

প্রথম ব্যাচের অগ্নিবীরদের চার বছরের মেয়াদ ২০২৬ সালের শেষের দিকে পূর্ণ হওয়ার কথা। তার আগেই মেয়াদ বৃদ্ধির ঘোষণা সামনে এল। ফলে প্রথম ব্যাচের কর্মীদের ক্ষেত্রেও এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হতে পারে।

[youtube-feed feed=1]
Read More

Latest News