ওয়েব ডেস্ক : বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর (SIR)-এর পর এবার ভোটার তালিকা নিয়ে নতুন উদ্যোগ নির্বাচন কমিশনের (Election Commission)। চারটি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ সারাংশ পুনর্বিবেচনা বা এসএসআর (SSR)-এর কাজ শুরু করতে চলেছে কমিশন। চলতি মাসেই সংশ্লিষ্ট এলাকাগুলিতে এই প্রক্রিয়া শুরু হবে। আগামী বছর ২১ জানুয়ারি প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।
কমিশনের নির্ধারিত তালিকায় রয়েছে অরুণাচল প্রদেশ, ওড়িশা, মিজোরাম ও সিকিম। এই চার রাজ্যে ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়ার কাজ শেষ হয়েছে। পাশাপাশি দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউতেও সংশোধনের কাজ সম্পন্ন হয়েছে।
আরও খবর : মেটা, ইউটিউব, এক্স-এর আইনি রক্ষাকবচ কি কাটছাঁট করতে চলেছে কেন্দ্র?
এবার এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বিশেষ সারাংশ পুনর্বিবেচনার মাধ্যমে ভোটার তালিকা খতিয়ে দেখবে নির্বাচন কমিশন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী কাজ শেষ হওয়ার পর প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা।







