ওয়েব ডেস্ক : ভোটের দিনক্ষণ তৈরির প্রক্রিয়ায় নিয়ম বদল আনছে নির্বাচন কমিশন (Election Commission)। এতদিন দেশের বিভিন্ন বিধানসভা ও লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট তৈরির দায়িত্ব এককভাবে সামলাতেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার মনীশ গর্গ। এবার সেই দায়িত্বে আসছে পরিবর্তন।
এই পদ্ধতি নিয়ে আপত্তি জানিয়েছিলেন দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশী। বিষয়টি জানিয়ে ক্যাবিনেট সচিবকে চিঠিও লেখেন তাঁরা।
আরও খবর : মেটা, ইউটিউব, এক্স-এর আইনি রক্ষাকবচ কি কাটছাঁট করতে চলেছে কেন্দ্র?
৪ নভেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত নোটে নতুন ব্যবস্থার কথা জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, এবার থেকে ভোটের দিনক্ষণ প্রস্তুতির দায়িত্বে এককভাবে থাকবেন না মনীশ গর্গ। তাঁকে এই কাজে সহায়তা করবেন দু’জন অতিরিক্ত ডেপুটি নির্বাচন কমিশনার।







