ওয়েব ডেস্ক : আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন (Uttarpradesh assembly election)। তার আগে বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর প্রক্রিয়ায় বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়া ঘিরে শুরু হয়েছে বিতর্ক। সংশোধনের পর রাজ্যের ভোটার তালিকা থেকে প্রায় ২ কোটি ৪ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। এই পরিস্থিতিতে বাদ পড়া যোগ্য ভোটারদের নাম খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
এসআইআর শুরুর আগে উত্তরপ্রদেশে মোট ভোটারের সংখ্যা ছিল প্রায় ১৫ কোটি ৪৪ লক্ষ। সংশোধনী প্রক্রিয়া শেষে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে প্রায় ১৩ কোটি ৪০ লক্ষে। অর্থাৎ, প্রায় ২ কোটি ৪ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে তালিকা থেকে।
আরও খবর : মেটা, ইউটিউব, এক্স-এর আইনি রক্ষাকবচ কি কাটছাঁট করতে চলেছে কেন্দ্র?
এই বিপুল সংখ্যক নাম বাদ পড়া নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে পঞ্চায়েত নির্বাচন এবং অন্যান্য ভোটের ভোটার তালিকার সঙ্গে সংশোধিত তালিকা মিলিয়ে দেখার নির্দেশ দিয়েছে কমিশন। পাশাপাশি, এসআইআর প্রক্রিয়ায় যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের মধ্যে প্রকৃত ও যোগ্য ভোটার কেউ রয়েছেন কি না, তা যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে।







