ওয়েব ডেস্ক : রোহিঙ্গা গণহত্যা মামলায় মায়ানমারকে (Myanmar) দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক অপরাধ আদালত। ২০১৭ রোহিঙ্গাদের দেশছাড়া করতে সেনা অভিযান চালায় মায়ানমারের প্রশাসন। প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়। দেশ ছেড়ে বাংলাদেশে পালিয়ে যান প্রায় ৭ লক্ষ ৩০ হাজার মানুষ। এই ঘটনা গণহত্যার মতো অপরাধ, এই দাবিতে বিচার চেয়ে রাষ্ট্রসঙ্ঘের আদালতে মামলা করে গাম্বিয়া। গাম্বিয়া দাবি করে ১৯৪৮-এর জেনিভা কনভেনশনের সমঝোতা লঙ্ঘন করেছে মায়ানমার।
সমস্ত তথ্য প্রমাণ খতিয়ে দেখে আন্তর্জাতিক আদালতের প্রেসিডেন্ট ইউজি ইওসওয়ার বক্তব্য, মায়ানমার সরকার সেনা অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে গণহত্যা করেছে। শুধু তাই মহিলাদের উপর যৌন নির্যাতন করা হয়েছে। শিশু, নাবালকদের উপর অত্যাচার হয়েছে। বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময়েও রোহিঙ্গাদের উপর অত্যাচার হয়েছে।
আরও খবর : বাংলাদেশে আওয়ামী লীগের লকডাউন ঘিরে হিংসা, সংঘর্ষে মৃত ৪! আগুনে পুড়ল ইউনুসের পৈতৃক বাড়ি
রোহিঙ্গা জনসম্প্রদায়কে নিশ্চিহ্ন করে দিতে চায়। এই অভিযোগ তুলে ১০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া আন্তর্জাতিক আদালতে মামলা করে। জেনিভা কনভেশনের সমঝোতা লঙ্ঘন করেছে মায়ানমার আন্তর্জাতিক আদালতে এই অভিযোগ জানায় জাম্বিয়া।
মায়ানমার দাবি করে, বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি-র তাদের পুলিশের উপর হামলা চালায়। তার জবাব দিতে গিয়েই অভিযানে নামে মায়ানমারের সেনা।







