HomeScrollগেমে বাঙালি মহিলার ডিস্কো দুনিয়া কাঁপানো ভিডিয়ো গেম ‘গ্র্যান্ড থেপ্ট অটো-সিক্স’রিলিজের দিনই...
GTA 6 Creates History

গেমে বাঙালি মহিলার ডিস্কো দুনিয়া কাঁপানো ভিডিয়ো গেম ‘গ্র্যান্ড থেপ্ট অটো-সিক্স’রিলিজের দিনই বিক্রি ৩৫ হাজার কোটি টাকার

মালদহের রূপা বিশ্বাসের কণ্ঠে আশির দশকের গান ফিরল আন্তর্জাতিক মঞ্চে, ভিডিও গেমের দৌলতে নতুন করে পরিচিতি পেল ‘ডিস্কো জ্যাজ’

ওয়েব ডেস্ক : হলিউড ডাহা ফেল। দুনিয়া উথালপাতাল হয়ে গিয়েছে গ্র্যান্ড থেপ্ট অটো সিক্স-এর (GTA 6) রিলিজে। ডলার উড়ছে আকাশে। জিটিএ-সিক্স ভিডিয়ো গেম-এর দুনিয়া ওলটপালট করে দিয়েছে। প্রথম দিনেই বিক্রির অংক ৩ দশমিক ৭৯ বিলিয়ন ডলার। ভারতীয় টাকায় যার মূল্য ৩৫ হাজার ১২৫ কোটি ৯০ লক্ষ ৯৫ হাজার টাকা।

জিটিএ সিক্স-এর নির্মাতা রকস্টার গেমস-এর বক্তব্য, বিনোদন জগতে এত বড় ধমাকা এর আগে কখনও হয়নি। ফিল্ম, মিউজিক আর গেম-এর ফিউসন সব কিছুর রেকর্ড ভেঙেচুরে দিয়েছে। গ্র্যান্ড থেপ্ট অটো-সিক্স বাজারে রিলিজের আগেই ৩২ দশমিক ৫ মিলিয়ন কপির বুকিং হয়ে যায়। আর এই জিটিএ-সিক্স-এর সঙ্গেই জড়িয়ে গিয়েছে এক বাঙালি মহিলার নাম। রূপা বিশ্বাস।

আরও খবর :  ঐতিহ্যে আধুনিকতার ছোঁয়া, বাঁশবেড়িয়ার কার্তিক উৎসবে সাড়া ফেলল ‘কার্তিক ক্রাউন’

রূপা বিশ্বাস মালদহের মহিলা। ১৯৫৫ সালে জন্ম। ১৯৮১ সালে রূপার বাবা পারিবারিক ছুটিতে কানাডা ঘুরতে যান। রূপা গাইতেন, গীত, গজল এই সব। কানাডা সফরে দর্শক শ্রোতাদের সামনে রূপা তাঁর গান পরিবেশন করেন। দর্শকদের মধ্যে ছিলেন উস্তাদ আলাউদ্দিন খানের বংশধর উস্তাদ আশিস খান। আশির দশকে তখন বাজার কাঁপাচ্ছেন পাক গায়িকা নাজিয়া হাসান। পপ, ডিস্কোর জমজমাট বাজার। আশিস খান সরোদের সঙ্গে মিলিয়ে দিলেন গিটার। তবলার সঙ্গে ড্রাম। তৈরি হল ফিউসন মিউজিক ‘ডিস্কো জ্যাজ’। গাইলেন বাঙালি মহিলা রূপা বিশ্বাস। গানের কথা তৈরি করলেন আশিস খানের স্ত্রী ফিরোজা খান। মেগাফোন রিলিজ করল ‘ডিস্কো জ্যাজ’। সেটা ১৯৮২ সাল। অ্যালবাম বেরোল বটে, কিন্তু সাড়া ফেলল না তেমন।

একদিকে তিনটি গান ‘মজা ভারী মজা’, ‘ইস্ট-ওয়েস্ট শাফল’ এবং ‘আজ শনিবার’। আর একদিকে দীর্ঘ গান ‘এই মরসুমে বেহরমি দুনিয়া’। ২০২১ সাল, বহু বছর পর নেটফিক্স সিরিজে শোনা গেল ‘ডিস্কো জ্যাজ’-এর ট্র্যাক। তবে এ বারে একেবারে বিগ ব্যাং। ‘জিটিএ-সিক্স’-এর রেডিয়োয় বাজছে রূপা বিশ্বাসের গলায় ‘আজ শনিবার’।

জিটিএ ৬-এর রেডিয়োয় বাজছে বাঙালি গায়িকা রূপা বিশ্বাসের ১৯৮২ সালের গান ‘আজ শনিবার’। একসময় তেমন জনপ্রিয়তা না পাওয়া ‘ডিস্কো জ্যাজ’ আজ আন্তর্জাতিক গেমিং দুনিয়ায় আলোচনার কেন্দ্রে। কীভাবে বিশ্বমঞ্চে পৌঁছল এই বাঙালি গায়িকার গান?

[youtube-feed feed=1]
Read More

Latest News