HomeBig newsসরকারি কাজে হোয়াটসঅ্যাপ ওয়েব কী করবেন, কী করবেন না নির্দেশিকা বেঁধে দিল...
WhatsApp Web Guidelines

সরকারি কাজে হোয়াটসঅ্যাপ ওয়েব কী করবেন, কী করবেন না নির্দেশিকা বেঁধে দিল স্বরাষ্ট্রমন্ত্রক

নথি ফাঁস থেকে অ্যাকাউন্ট বেহাত হওয়ার আশঙ্কা, কাজ শেষে লগ-আউটের পরামর্শ কেন্দ্রের

ওয়েব ডেস্ক : সরকারি দফতরে হোয়াটসঅ্যাপ ওয়েব (WhatsApp Web) ব্যবহারের ক্ষেত্রে একাধিক সতর্কতা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সরকারি নথি ও গুরুত্বপূর্ণ নির্দেশিকা যাতে বাইরে ফাঁস না হয়ে যায়, সেই লক্ষ্যেই এই নির্দেশিকা। মন্ত্রকের অধীন ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিকস ইউনিট ১৮ নভেম্বর এই পরামর্শ প্রকাশ করেছে। সরকারি কাজে জনপ্রিয় এই মেসেজিং পরিষেবা ব্যবহারের সময় কী কী বিষয়ে সতর্ক থাকতে হবে, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে।

নির্দেশিকায় বলা হয়েছে, অসতর্কভাবে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করলে সরকারি তথ্যের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। সরকারি নথি, দফতরের নির্দেশিকা এবং গুরুত্বপূর্ণ তথ্য অননুমোদিত ব্যক্তির হাতে পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে। শুধু তাই নয়, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, গ্রুপ এবং কনট্যাক্ট তালিকাও বেহাত হতে পারে। এর ফলে প্রতারণা ও সাইবার অপরাধের ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে কেন্দ্র।

আরও খবর : কলকাতা-সহ ৭ পুরসভার ভোট কি আরও পিছোবে? ওয়ার্ড বিন্যাস মামলায় বুধবার ফের শুনানি সুপ্রিম কোর্টে

বিশেষ করে যে কম্পিউটার একাধিক সরকারি কর্মী ব্যবহার করেন, সেখানে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। একই ডিভাইসে একাধিক ব্যক্তির প্রবেশাধিকার থাকলে ব্যক্তিগত অ্যাকাউন্ট ও সরকারি তথ্যের গোপনীয়তা বজায় রাখা কঠিন হতে পারে। তাই এ ধরনের কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে।

কাজের প্রয়োজনে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করলেও প্রতিবার কাজ শেষ হওয়ার পর অ্যাকাউন্ট থেকে লগ-আউট করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু কম্পিউটার বন্ধ করে দেওয়া বা ব্রাউজার থেকে বেরিয়ে আসাই যথেষ্ট নয়। অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করতে লগ-আউট করার অভ্যাস গড়ে তোলার উপর জোর দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News