HomeBig newsপুনর্বিন্যাস বিল নিয়ে বিরোধী শিবিরে বৈঠক, হাজির রাহুল-প্রিয়াঙ্কা-অভিষেক, অনুপস্থিত এনসিপি-এসপি
INDIA Bloc

পুনর্বিন্যাস বিল নিয়ে বিরোধী শিবিরে বৈঠক, হাজির রাহুল-প্রিয়াঙ্কা-অভিষেক, অনুপস্থিত এনসিপি-এসপি

সংসদের বিশেষ অধিবেশনের আগে বিরোধীদের রণকৌশল তৈরি, বিল নিয়ে মতপার্থক্যের মধ্যেই শনিবারের বৈঠকে নজর এনসিপি-এসপির অনুপস্থিতি

ওয়েব ডেস্ক : পুনর্বিন্যাস বিল (Delimitation Bill) ঘিরে বিরোধী শিবিরের অন্দরে তৈরি হয়েছে সংশয় ও অবিশ্বাসের আবহ। এই পরিস্থিতিতেই শনিবার নয়াদিল্লিতে বৈঠকে বসল ইন্ডিয়া জোটের (India Bloc) একাধিক দলের শীর্ষ নেতৃত্ব। আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলা সংসদের বিশেষ অধিবেশনের আগে প্রস্তাবিত বিল নিয়ে যৌথ অবস্থান ঠিক করাই ছিল বৈঠকের মূল উদ্দেশ্য। তবে বৈঠকে অনুপস্থিত থাকল শরদ পওয়ারের এনসিপি (NCP)। ফলে বিরোধী জোটের ঐক্য নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের পক্ষে যোগ দেন ডেরেক ও’ব্রায়েনও। এছাড়া সিপিএম, রাষ্ট্রীয় জনতা দল, সমাজবাদী পার্টি, ন্যাশনাল কনফারেন্স, শিবসেনা (উদ্ধব গোষ্ঠী), ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, সিপিআই এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের প্রতিনিধিরা অংশ নেন। স্বাধীন সাংসদ কপিল সিবালও বৈঠকে উপস্থিত ছিলেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা বৈদ্যনাথ রাম অনলাইনে যোগ দেন।

আরও খবর :  পুনর্বিন্যাস বিলে স্ট্যালিনের দলের সমর্থন, কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়াল ডিএমকে!

তবে বৈঠকের আগে থেকেই এনসিপি-এসপির অবস্থান নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। সংশোধিত সীমা পুনর্বিন্যাস প্রস্তাবের প্রতি সমর্থনের ইঙ্গিত দিয়েছে শরদ পওয়ারের দল। সেই অবস্থানের পরেও বিরোধী জোটের কৌশল নির্ধারণের বৈঠকে তাদের অনুপস্থিতি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। অন্যদিকে, তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের পর ডিএমকে-র সঙ্গেও ইন্ডিয়া জোটের দূরত্ব তৈরি হয়েছে। ফলে গুরুত্বপূর্ণ একটি সাংবিধানিক ও রাজনৈতিক ইস্যুতে বিরোধীদের মধ্যে একমত হওয়া কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

বৈঠকের পর সাংবাদিক বৈঠকে সীমা পুনর্বিন্যাস বিল নিয়ে বিরোধী দলগুলির অবস্থান এবং পরবর্তী কর্মসূচি প্রকাশ করার কথা। সংসদের বিশেষ অধিবেশনে কীভাবে বিলের বিরোধিতা করা হবে, সে বিষয়ে সমন্বিত পরিকল্পনা তৈরির চেষ্টা চলছে। কিন্তু একদিকে শরদ পওয়ারের এনসিপির অনুপস্থিতি, অন্যদিকে ডিএমকে-র অবস্থান বদল—সব মিলিয়ে ইন্ডিয়া জোটের সামনে ঐক্য ধরে রাখার চ্যালেঞ্জ ক্রমশ বড় হচ্ছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News