ওয়েব ডেস্ক : আফগানিস্তানের (Afganistan) পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে স্কুলের কাছে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ গেল অন্তত ৬ পড়ুয়ার। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৯৭ জন। শনিবার সকাল ১০টা নাগাদ দান্ড-ই-সির এলাকায় একটি স্কুলের পাশের বাড়িতে বিস্ফোরণটি ঘটে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
কুনার প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের অধিকর্তা মাওলভি সামি-উল-হক হক বায়ান জানিয়েছেন, স্কুলের কাছেই একটি আবাসিক বাড়িতে বিস্ফোরণ ঘটে। সরকারি সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে সাতজন পড়ুয়া রয়েছে। আহতের সংখ্যা ৯৭।
আরও খবর : যুদ্ধ থামানোর বার্তা ট্রাম্পের, উল্টে সামরিক খাতে বিপুল বরাদ্দ পুতিনের! ৩ বছরে খরচ ৬০৬ বিলিয়ন ডলার
জখমদের মধ্যে চারজনের শারীরিক অবস্থা বিবেচনা করে তাঁদের জালালাবাদের আঞ্চলিক হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের কুনার প্রদেশের বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা চলছে। আহতদের মধ্যে কতজন পড়ুয়া, তা এখনও স্পষ্ট নয়।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাড়িটিতে খনির কাজে ব্যবহারের জন্য বিস্ফোরক মজুত করে রাখা হয়েছিল। সেখান থেকেই বিস্ফোরণ ঘটে বলে অনুমান। কীভাবে বিস্ফোরকগুলি মজুত করা হয়েছিল এবং বিস্ফোরণের নির্দিষ্ট কারণ কী, তা খতিয়ে দেখা হচ্ছে।







