HomeScrollহলিউডে অভিষেক দিশা পাটানির, কোন সিনেমায় দেখা যাবে নায়িকাকে?
Disha Patani

হলিউডে অভিষেক দিশা পাটানির, কোন সিনেমায় দেখা যাবে নায়িকাকে?

নতুন জার্নি শুরু গ্ল্যাম ডিভা দিশা পাটানির

ওয়েব ডেস্ক: দীপিকা-প্রিয়াঙ্কার সঙ্গে জুড়ে গেল দিশার নাম। বলিউডের একাধিক ছবিতে কাজ করে ইন্ডাস্ট্রিতে জমি শক্ত করেছেন। এবার হলিউডে অভিষেক দিশা পাটানির (Disha Patani Hollywood Debut)। দিশা পাটানি (Disha Patani), পর্দায় যাঁর উপস্থিতি উষ্ণতা ছড়ায়, সৌষ্ঠব কোমরের ঝলকানিতে শিহরিত হয় দর্শক হৃদয়। ‘হট অ্যান্ড বোল্ড’ লুকে স্যোশাল মিডিয়ায় উষ্ণতার পারদ চড়াচ্ছে দিশা। আন্তর্জাতিক মঞ্চে দিশার অভিষেকে খুশির হাওয়া বিটাউনেও।

তিনি অ্যাকশন-থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘স্ট্যাটিগার্ডস ভার্সেস হলিগার্ডস সাগা’-র প্রথম ছবি ‘দ্য পোর্টাল অফ ফোর্স’-এর মাধ্যমে হলিউডে অভিষেক করতে চলেছেন। জানা গিয়েছে, দিশা এই ছবিতে জেসিকা চরিত্রে অভিনয় করবেন। হাই-ভোল্টেজ এই আন্তর্জাতিক প্রজেক্টে ‘জেসিকা’ নামক একটি মুখ্য চরিত্রে অভিনয় করছেন দিশা। ‘বাগি ৩’ খ্যাত এই অভিনেত্রীর ক্যারিয়ারে হলিউডে অভিনয়ের সুযোগ যে এক মোড় ঘোরানো অধ্যায়, তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে, যেখানে দিশার উপস্থিতি নজর কেড়েছে দর্শকদের।

আরও পড়ুন:নিজের পরিচয় বদলে ফেললেন পর্দার বিনোদিনী, নাম বদল রুক্মিণীর!

দিশার কথায়, “গল্প বলার কোনও বিশেষ ভাষা বা দেশের কোনও নির্দিষ্ট সীমারেখা নেই। আমি সবসময় অ্যাকশন ঘরানার ছবি ভালোবাসি আর নিজের দেশে যা শিখেছি তা আন্তর্জাতিক মঞ্চে উপস্থাপন করা আমার কাছে ভীষণ অনুপ্রেরণাদায়ক। আমার প্রথম আন্তর্জাতিক কাজের এক অসাধারণ অভিজ্ঞতার সঙ্গে ছিল চরম উত্তেজনা। খানিকটা ভয়ও যে ছিল সেটা একেবারেই অস্বীকার করব না। তবে একজন অভিনেত্রী হিসেবে নিজেকে নতুনভাবে আবিষ্কার করার একটা বিরাট সুযোগ পেয়েছি।”

[youtube-feed feed=1]
Read More

Latest News