Sunday, May 17, 2026
Homeবিনোদনধানুশের শুটিং সেটে ভয়াবহ আগুন, কেমন আছেন সুপারস্টার!

ধানুশের শুটিং সেটে ভয়াবহ আগুন, কেমন আছেন সুপারস্টার!

ওয়েব ডেস্ক: তামিল ছবির সুপারস্টার ধানুশের(Dhanush) আসন্ন ছবি ‘ইডলি কড়াই'(Idly Kadai) এর শুটিং সেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে(Fire Breaks On The Sets)। তামিলনাড়ুর অনুপাপাট্টি গ্রামে(Tamil Nadu)শুটিং চলাকালীন এই দুর্ঘটনা ঘটেছে। ধানুষের এই ছবির জন্য বিশাল পরিসরে সেট তৈরি করা হয়েছিল। অসংখ্য দোকান,ঘরবাড়ি, রাস্তা সবকিছু তৈরি হয়েছিল।
ভয়াবহ এই অগ্নিকাণ্ডে হাতাহাতের কোন খবর পাওয়া যায়নি। কারণ দুর্ঘটনার সময় শুটিংয়ে সংশ্লিষ্ট কেউই উপস্থিত ছিলেন না। তবে ঠিক কি কারণে আগুন ধরেছিল তা এখনো জানা যায়নি।
‘ইডলি কড়াই’ ছবিটি ধানুশের পরিচালিত এবং প্রযোজিত। জানা যাচ্ছে ছবির শুটিং সম্পূর্ণ হবার পর এই সেটে আগুন ধরে যায়। কাজেই আগুন লাগার সময় ছবির অভিনেতা বা অন্য সদস্যরা সেটে উপস্থিত ছিলেন না।
প্রসঙ্গত এবছরের শেষের দিকে ধানুশের এই ছবি ‘ইডলি কড়াই’ মুক্তি পাবে। এটি ধনুশর চতুর্থ ছবি যেখানে পরিচালকের আসনে তাকে দেখা গেছে। ছবির পোস্টারে একটি তারা ভরা রাতের গ্রাম্য দৃশ্যকে ধরা হয়েছিল।
এছাড়াও ধানুশকে ‘কুবের’ নামক একটি ছবিতে দেখা যাবে। যে ছবিতে রাশমিকা মানদানা,নাগার্জুন এবং জিম সার্ভের সঙ্গে তিনি স্ক্রিন শেয়ার করবেন।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot