Saturday, June 27, 2026
HomeScrollমুক্তি পেল 'বর্ডার ২'-র ঝলক, টিজার জুড়ে টানটান উত্তেজনা
Border 2 Teaser

মুক্তি পেল ‘বর্ডার ২’-র ঝলক, টিজার জুড়ে টানটান উত্তেজনা

হাইভোল্টেজ অ্যাকশনের সঙ্গে উত্তেজনার পারদ চড়াল টিজারের সংলাপ

ওয়েব ডেস্ক: বিজয় দিবস উপলক্ষে মুক্তি পেল বহু প্রতীক্ষিত ‘বর্ডার ২’-এর টিজার (Border 2 Teaser)। টিজার জুড়ে টানটান উত্তেজনা। সানি দেওল (Sunny Deol), বরুণ ধাওয়ান (Varun Dhawan), দিলজিৎ দোসাঞ্জ অভিনীত এই ছবিটি ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এবং ভারতীয় সৈন্যদের বীরত্ব ও আত্মত্যাগের কাহিনী তুলে ধরে।বলিউড সূত্রে খবর, এবার ছবির কাহিনি সাজানো হয়েছে ১৯৭১ সালের ভারত–পাক যুদ্ধের প্রেক্ষাপটে। শুধু অ্যাকশন নয়, গল্পেও থাকবে টানটান উত্তেজনা আর আবেগের গভীরতা। টিজারের সঙ্গেই নির্মাতারা ঘোষণা করেছেন মুক্তির দিনক্ষণও। ২০২৬ সালের সাধারণতন্ত্র দিবসের আগে, ২৩ জানুয়ারি মুক্তি পাবে ‘বর্ডার ২’।

১৯৯৭ সালের কালজয়ী সিনেমার সিক্যুয়েলের ঘোষণা হয়েছিল আগেই। ২৭ বছর পর বিজয় দিবসেই দেশপ্রেম উসকে প্রকাশ্যে এল ‘বর্ডার ২’-এর পয়লা ঝলক। যেখানে সেনাজওয়ানের পোশাকে সানির ‘ঢায় কিলো’র হাতে দেখা গেল মেশিন গান। মঙ্গলবার সিক্যুয়েলের টিজার মুক্তির সঙ্গেই নস্ট্যালজিয়ায় ভর করে অনুরাগীদের মধ্যে দেখা গেল সেই একইরকম আবেগ, সেই শিহরণ, সেই গর্ব। রক্ত গরম করা টিজারেই হুঙ্কার, ‘আরও একবার হিন্দুস্তানের জন্য লড়ব। আমদের গর্জন যেন লাহোর অবধি শোনা যায়…।’মুখ্য ভূমিকায় সানি দেওলের পাশাপাশি জওয়ানের ভূমিকায় দেখা গেল বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্ঝ, অহন শেট্টি-সহ একঝাঁক বলিউড তারকাকে। কাঁধে কাঁধ মিলিয়ে কীভাবে দেশমাতৃকার উদ্দেশে নিজেদের উৎসর্গ করলেন সীমান্তের রক্ষকর্তারা? সেই ঝলকই ফুটে উঠল বহুপ্রতীক্ষিত ‘বর্ডার ২’-এর টিজারে। হাইভোল্টেজ অ্যাকশনের সঙ্গে উত্তেজনার পারদ চড়াল টিজারের সংলাপ।

আরও পড়ুন: ছুঁতমার্গ উড়িয়ে সমুদ্র সৈকতে বিকিনিতে স্বস্তিকা

অন্য খবর দেখুন

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO