Sunday, July 19, 2026
HomeBig newsএইচএমপিভির পরে মাঙ্কিপক্সের নয়া স্ট্রেন চিহ্নিত চীনে, দ্রুত ছড়ায় সংক্রমণ

এইচএমপিভির পরে মাঙ্কিপক্সের নয়া স্ট্রেন চিহ্নিত চীনে, দ্রুত ছড়ায় সংক্রমণ

ওয়েব ডেস্ক: যত রোগ চীনেই (China)! করোনা ভাইরাস, এইচএমপি ভাইরাসের পরে এবার মাঙ্কিপক্স বা এমপক্সের (MPox) নয়া স্ট্রেন (New Strain)। গত বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) জরুরি অবস্থার ঘোষণার পর ফের এই রোগের প্রাদুর্ভাব। অভিযোজন হওয়া এমপক্সের স্ট্রেনের এই নয়া উদ্বেগ হাজির। গত অগাস্টে কঙ্গোতে এই রোগের বিস্তারের জন্য বিশ্বকে সতর্ক করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। বৃহস্পতিবার চীন জানিয়েছে, ক্লেড আইবি (Clade lB) নামে নতুন স্ট্রেন চিহ্নিত করা হয়েছে।

চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, একটি ‘আইবি সাবক্লেড’ দেখা গিয়েছে। কঙ্গোর বাসিন্দা এক বিদেশির সংস্পর্শে আসা চারজনের দেহে সংক্রমণ ছড়িয়েছে।

আরও পড়ুন: এবার আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিতে চলেছেন শেখ হাসিনা

আগে ক্লেড ১-এর স্ট্রেন পাওয়া গিয়েছিল। এবার জিনগত পরিবর্তন ঘটিয়ে তা হয়েছে ক্লেড ২। তবে ক্লেড বি বা ক্লেড দুইয়ের সংক্রমণ আরও বেশি ছড়ানোর আশঙ্কা। এটি দ্রুত ছড়ায়। শারীরিক ঘনিষ্ঠতা, যৌন সংশ্পর্শেও এটা ছড়াতে পারে। ইতিমধ্যে এই ভেরিয়েন্ট ছড়িয়েছে বুরুন্ডি, কেনিয়া, রোয়ান্ডা, উগান্ডা। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, এমপক্সকে ক্যাটেগরি বি হিসেবে দেখা হচ্ছে। সংক্রমণ রুখতে প্রয়োজনে স্কুল বন্ধ করা, ভিড় কমানোর মতো ব্যবস্থা নিতে হতে পারে।

এইচএমপিভি নিয়ে সতর্ক বিশ্ব। তবে এই রোগের করোনার মতো অতিমারী হওয়ার সম্ভাবনা নেই সেকথাও ইতিমধ্যে সংশ্লিষ্ট মহলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাও জানিয়েছেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে ভারতেও একাধিক রাজ্য থেকে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। যা নিয়ে ট্রেনে, বাসে, সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে ফের করোনার মতো ঘটনা ঘটবে কি না। তারই মধ্যে মাঙ্কিপক্সের এই নয়া স্ট্রেনের খবর।

দেখুন অন্য খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot