HomeScrollতুষারঝড়ে বিধ্বস্ত আমেরিকা, বাতিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট
US Snow Storm

তুষারঝড়ে বিধ্বস্ত আমেরিকা, বাতিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট

দেশের প্রায় ১৪ কোটি মানুষ শীতঝঞ্ঝার কবলে

ওয়েব ডেস্ক: তুষারঝড়ে কাঁপছে আমেরিকা (US Snow Storm)। দেশের প্রায় ১৪ কোটি মানুষ শীতঝঞ্ঝার কবলে। নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ড— বরফের পুরু আস্তরণে ঢেকে গিয়েছে। রাস্তাঘাট বরফের নীচে। আমেরিকার ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী তুষারপাত হবে। তার সঙ্গে চলবে ঝোড়ো হাওয়াও। ফলে এই সময়ে বাড়ির বাইরে না বার হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে নাগরিকদের। আমেরিকার ফ্লাইটঅ্যাওয়ার সংস্থা জানিয়েছে, শনিবার ও রবিবার মিলিয়ে মোট ৮০০০টি ফ্লাইট বাতিল (Flights US Cancelled) করা হয়েছে। এয়ার ইন্ডিয়া ২৫ এবং ২৬ জানুয়ারি নিউ ইয়র্ক ও নিউয়ার্কের ফ্লাইট বাতিল করেছে।

জানা গিয়েছে, ওকলাহোমা থেকে নিউ ইয়র্ক পর্যন্ত এক হাজার মাইল এলাকা জুড়ে প্রধান শহরগুলোতে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস-এর এক কর্তা জানিয়েছেন, ‘‘আগামী কয়েক দিন তুষারপাতের পরিমাণ আরও বাড়বে। এর জেরে পরিস্থিতির দ্রুত উন্নতি হওয়ার কোনও সম্ভাবনা নেই। কোথাও হাঁটুসমান, কোথাও কোমরসমান বরফ জমে গিয়েছে। তুষারঝড়ের কারণে অনেক জায়গাতেই উদ্ধারকাজ বাধাপ্রাপ্ত হচ্ছে।’’ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার এই দুর্যোগকে জরুরি অবস্থা ঘোষণা করার অনুমতি দিয়েছেন শনিবার।

আরও পড়ুন: চীনের সঙ্গে বাণিজ্যচুক্তি! কানাডাকে শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের

ঝড়ের কারণে নানা প্রান্ত থেকে বিদ্যুৎবিভ্রাটের খবর মিলেছে। এক লক্ষের বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই। তার মধ্যে টেক্সাস এবং লুইজিয়ানায় ৫০ হাজার বাড়ি বিদ্যুৎহীন। এমনটাই বলছে পাওয়ারআউটেজ ডট ইউএস। টেক্সাসের শেলবি কাউন্টিতে এত তুষারপাত হচ্ছে যে গাছগুলি পুরু বরফের আস্তরণে ঢাকা পড়ে গিয়েছে। অনেক গাছ ঝড়ে ভেঙে পড়েছে। স্থানীয় বাসিন্দারা গৃহবন্দি হয়ে পড়ার আশঙ্কায় জরুরি জিনিস কিনে ঘরে সঞ্চয় করার পরামর্শ দেওয়া হয়েছে। মিসিসিপি, টেক্সাস, ওয়াশিংটন ডিসির কিছু এলাকা, নিউ ইয়র্ক-সহ একাধিক শহরে প্রস্তুত রাখা হয়েছে উদ্ধারকারী দলকেও।

[youtube-feed feed=1]
Read More

Latest News