Wednesday, July 1, 2026
HomeScrollঢাকায় হামলার শিকার হলেন হিন্দু পুরোহিত
Bangladesh

ঢাকায় হামলার শিকার হলেন হিন্দু পুরোহিত

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

ওয়েব ডেস্ক : ঢাকায় (Dhaka) হামলার শিকার হলেন এক হিন্দু পুরোহিত (Hindu priest)। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত সুভাষ দেউরির উপর গভীর রাতে ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।

স্থানীয় সূত্রে খবর, সোমবার রাত প্রায় ১২টা নাগাদ ওষুধ কিনতে বাড়ি থেকে বেরিয়েছিলেন সুভাষ দেউরি। ওয়ারি থানার অন্তর্গত নারিন্দা রোডে অগ্রণী ব্যাংকের সামনে পৌঁছতেই কয়েকজন দুষ্কৃতী তাঁর পথ আটকে হামলা চালায়। হামলার সময় তাঁর মোবাইল ফোন ও মানিব্যাগও ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। সারা রাত রাস্তায় পড়ে থাকার পর মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। জানা গিয়েছে, তাঁর মাথা, হাত এবং পায়ে গুরুতর আঘাত লেগেছে। বর্তমানে হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছে।

আরও খবর : চীনের হাতে এবার বাংলাদেশের তিস্তা প্রকল্প! উদ্বিগ্ন ভারত, কী বার্তা দিল বেজিং?

তদন্তে উঠে এসেছে আরও একটি চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, হামলার পর সুভাষ দেউরির মোবাইল ফোন থেকেই তাঁর পরিবারের সদস্যদের ফোন করে ২০ হাজার টাকা দাবি করে দুষ্কৃতীরা। বিষয়টি জানার পর পুলিশ (Police) ঘটনার তদন্ত শুরু করেছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি জানিয়েছে, ঘটনার খবর সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে এবং হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO