Monday, June 29, 2026
HomeScrollবন্ধ বেলঘরিয়া ব্রিজ, শনিবার থেকে কোন পথে চলবে গাড়ি?
Belgharia Bridge closed

বন্ধ বেলঘরিয়া ব্রিজ, শনিবার থেকে কোন পথে চলবে গাড়ি?

দেখুন লেটেস্ট আপডেট...

কলকাতা: দীর্ঘদিনের কাঠামোগত সমস্যার জেরে শনিবার থেকে সম্পূর্ণ বন্ধ হয়ে যাচ্ছে উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) অত্যন্ত গুরুত্বপূর্ণ বেলঘরিয়া ওভারব্রিজ (Belgharia Overbridge Closed)। ডানলপ, কামারহাটি ও সংলগ্ন এলাকা থেকে নিমতা ও বিরাটিকে যুক্ত করা এই ব্রিজ বন্ধ থাকায় নিত্যযাত্রীদের ভোগান্তি বাড়বে বলেই আশঙ্কা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ শেষ না হওয়া পর্যন্ত আগামী কয়েক মাস সেতু দিয়ে কোনও ধরনের যান চলাচল করা যাবে না।

রেল ও পূর্ত দফতর (পিডব্লিউডি) যৌথভাবে এই মেরামতির কাজ করবে। সেতুর কাঠামোগত স্থিতিশীলতা বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা। ২০২৫ সালে হওয়া বেলঘরিয়া ব্রিজের ‘হেলথ অডিট’-এ ধরা পড়ে, ভারী যান চলাচলের কারণে সেতুর একাধিক গার্ডার ক্ষতিগ্রস্ত হয়েছে। এক পাশে সাতটি ও অন্য পাশে পাঁচটি, মোট অন্তত এক ডজন গার্ডার বদলাতে হবে। পরিস্থিতি বিচার করেই দুর্গাপুজোর পর কাজ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: উপসর্গ থাকলেই ২১ দিনের কোয়ারেন্টিন! নিপা নিয়ে বড় নির্দেশ রাজ্যের

ব্রিজ বন্ধ থাকাকালীন যান চলাচল স্বাভাবিক রাখতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট বিস্তারিত ডাইভারশন পরিকল্পনা করেছে। ডাইভারশন অনুযায়ী, বিটি রোড থেকে নিমতার দিকে যাওয়া যানবাহন রথতলা মোড় থেকে নীলগঞ্জ রোড ধরে টেক্সম্যাকো হয়ে ৪ নম্বর রেল গেট পেরিয়ে এমবি রোড ও কালচার মোড় দিয়ে নিমতা ও কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে যাবে। অন্যদিকে, বিরাটির এমবি রোড থেকে বিটি রোডগামী যানবাহন কালচার মোড় হয়ে পুরনো নিমতা রোড ধরে ২ নম্বর রেল গেট পেরিয়ে নীলগঞ্জ রোডে উঠবে।

কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা জানান, এই ডাইভারশনের ফলে সাময়িক অসুবিধা হলেও ব্রিজের মেরামত অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল। পুলিশ সূত্রে খবর, ডাইভারশন কার্যকর হওয়ার প্রথম সপ্তাহে গুরুত্বপূর্ণ মোড়গুলিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে, যাতে যানজট নিয়ন্ত্রণে রাখা যায়। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সহযোগিতা ও ধৈর্য ধরার আবেদন জানানো হয়েছে।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO