Saturday, August 8, 2026
HomeScrollডিএ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
DA

ডিএ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অক্টোবরে অগ্রিম বেতনের সঙ্গে মিলবে বাড়তি মহার্ঘ ভাতা!

ওয়েব ডেস্ক: রাজ্যের সরকারি কর্মীদের জন্য ডিএ (DA) নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার বিদ্যুৎ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, আগামী অক্টোবর মাস থেকেই ২০ শতাংশ হারে ডিএ কার্যকর হবে। পুজোর আগে অগ্রিম বেতনের সঙ্গে এই অতিরিক্ত ডিএ সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলেও জানান তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বকেয়া ডিএ (DA) মেটানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। তাঁর দাবি, ২০০৮ সালের এপ্রিল থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের পাওনা ডিএ-র একটি অংশ ইতিমধ্যেই পরিশোধ করা হয়েছে। ২০১৫ থেকে ২০১৯ সালের বাকি সময়ের মহার্ঘ ভাতাও পর্যায়ক্রমে মিটিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

আরও খবর : বাংলায় শুরু ‘সূর্যঘর’ যোজনা, প্রথম দফায় সুবিধা পেল ১,৮০০ পরিবার

ডিএ বৃদ্ধির প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানান, পূর্ণাঙ্গ বাজেটেই ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী, আগামী অক্টোবর মাসে উৎসবের মরশুমেই সরকারি কর্মীরা নতুন হারে মহার্ঘ ভাতার সুবিধা পাবেন।

ডিএ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যের সঙ্গে কেন্দ্রের গ্যাপ ধীরে ধীরে মেটাব। আপনারা ভেবেছিলেন হয়তো একলপ্তে ৪২ শতাংশ দিয়ে দেব। সোশ্যাল মিডিয়ায় আবার ১০ শতাংশের কথাও বলা হচ্ছিল। ৪২ বা ১০ — কোনওটাই দিইনি, হিসাব করে দিয়েছি। আগামী দিনে বাকিটা মেকআপ করে দেব।’ বিদ্যুৎ দফতরের কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘এই দপ্তরে ভয়ভীতি কাটিয়ে মন খুলে কাজ করুন।’

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor