Wednesday, August 12, 2026
HomeBig newsসপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু'র
Suvendu Adhikari

সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু’র

সরকারি কর্মীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক: রাজ্যের সরকারি কর্মীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে পারে আগামী অর্থবর্ষ শুরুর আগেই। মঙ্গলবার করুণাময়ীর বিদ্যুৎ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানালেন, চলতি অর্থবর্ষের শেষের দিকেই সপ্তম পে কমিশন (Seventh Pay Commission) কার্যকর করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে রাজ্য সরকার। কমিশনের কাজ নির্ধারণের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে বলেও তিনি জানান।

মুখ্যমন্ত্রী বলেন, সপ্তম পে কমিশনের (Seventh Pay Commission) জন্য প্রয়োজনীয় ‘টার্মস অব রেফারেন্স’ তৈরি হয়েছে। আগামী কয়েক মাস ধরে কমিশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলবে। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর কমিশনের সুপারিশ হাতে এলেই সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে। তাঁর দাবি, সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগেই নতুন বেতন কমিশন চালুর চেষ্টা করা হবে।

আরও খবর : বাংলায় শুরু ‘সূর্যঘর’ যোজনা, প্রথম দফায় সুবিধা পেল ১,৮০০ পরিবার

বক্তব্য রাখতে গিয়ে ষষ্ঠ পে কমিশনের প্রসঙ্গও তোলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন,’২০১৫ সালে কমিটি তৈরি হয়েছিল। এটা হতে একবছর তো সময় লাগার কথা। আমি ২০১৯ সালে তৎকালীন মুখ্যমন্ত্রীকে বলেছিলাম চালু করার জন্য। অবশেষে ২০২০ সালের জানুয়ারিতে ষষ্ঠ পে কমিশন রাজ্যে চালু হয়েছিল। কিন্তু তাতে ডিএ তুলে দেওয়া হয়েছিল।’

উল্লেখ্য, সপ্তম পে কমিশন গঠন এবং নতুন বেতন কাঠামো কার্যকর করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন সরকারি কর্মীদের বিভিন্ন সংগঠন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর নতুন বেতন কমিশন নিয়ে সরকারি কর্মীদের মধ্যে ফের আশার সঞ্চার হয়েছে। বিজ্ঞপ্তি না এলেও, সপ্তম পে কমিশন নিয়ে যে জোরদার প্রস্তুতি চলছে, তা আজ মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হয়ে গিয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor