HomeBig newsবাংলায় শুরু ‘সূর্যঘর’ যোজনা, প্রথম দফায় সুবিধা পেল ১,৮০০ পরিবার
PM Surya Ghar Yojana

বাংলায় শুরু ‘সূর্যঘর’ যোজনা, প্রথম দফায় সুবিধা পেল ১,৮০০ পরিবার

নবান্ন থেকে প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

ওয়েব ডেস্ক: পশ্চিমবঙ্গে (West Bengal) আনুষ্ঠানিকভাবে চালু হল কেন্দ্রের ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’ (PM Surya Ghar Yojana )। মঙ্গলবার প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি জানান, প্রথম পর্যায়ে রাজ্যের ১,৮০০টি পরিবার এই প্রকল্পের আওতায় এসেছে। আগামী দিনে আরও বেশি সংখ্যক গ্রাহকের কাছে এই সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করবে সরকার।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের বিদ্যুৎ খরচ কমানোর পাশাপাশি সৌরশক্তির (Solar Power) ব্যবহার বাড়ানোই সরকারের লক্ষ্য। যাঁরা নিজেদের বাড়ির ছাদে সৌর প্যানেল বসাবেন, তাঁরা কেন্দ্রের নির্ধারিত ভর্তুকি পাবেন। পাশাপাশি প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারের সুবিধাও মিলবে বলেও জানানো হয়েছে।

আরও খবর : ‘ক্ষমা করুন, আপনাদের আর প্রয়োজন নেই, ধনে-মানে-প্রাণে ভাল থাকুন’, ঋতব্রত শিবিরকে বার্তা মমতা’র

এদিন কয়েকজন উপভোক্তার সঙ্গে ভার্চুয়ালি কথা বলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁদের বক্তব্য, আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর ভর্তুকির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়েছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, আগের সরকার কেন্দ্রীয় এই প্রকল্পের বাস্তবায়নে সহযোগিতা করেনি, যার ফলে বহু মানুষ এতদিন সুবিধা থেকে বঞ্চিত ছিলেন।

সরকারি ঘোষণা অনুযায়ী, ১ কিলোওয়াট ক্ষমতার সৌর প্যানেলের জন্য ৩০ হাজার টাকা, ২ কিলোওয়াটের জন্য ৬০ হাজার টাকা এবং ৩ কিলোওয়াট পর্যন্ত সর্বোচ্চ ৭৮ হাজার টাকা ভর্তুকি দেওয়া হবে। এই অর্থ সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News