HomeScrollধর্মীয় উসকানিমূলক মন্তব্যে মমতার বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর
Mamata Banerjee

ধর্মীয় উসকানিমূলক মন্তব্যে মমতার বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর

ফের আইনি বিপাকে মমতা, এবার কী হবে?

কলকাতা: ধর্মীয় উসকানিমূলক মন্তব্যে জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে এফআইআর দায়ের হল। কলকাতার ধর্মতলায় আয়োজিত একটি সভা থেকে ‘উস্কানিমূলক’ এবং ‘বিভ্রান্তিকর’ ভাষণ দেওয়ার অভিযোগে হেয়ার স্ট্রিট থানায় (Hare Street Police Station) মামলা রুজু হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র একাধিক জামিন অযোগ্য ও গুরুতর ধারায় এই মামলা রুজু করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ জুন হেয়ার স্ট্রিট থানায় এই লিখিত অভিযোগটি দায়ের করেছেন তুষার কান্তি দাস নামের এক ব্যক্তি।

কী বলেছিলেন মমতা? বিধানসভা নির্বাচনের আবহে জনসভার মঞ্চ থেকে তৃণমূলনেত্রী বলেন, “আমরা আছি বলে আপনারা সবাই ভালো আছেন। যদি আমরা না থাকি তখন এক সেকেন্ড লাগবে! একটা কমিউনিটি যখন জোট বাঁধে, তখন ঘিরে ফেললে ১ সেকেন্ডে দেবে একদম ১২টা বাজিয়ে দেবে। যদি নিজেদের ১৩টা বাজাতে না চান তাহলে বিজেপির অপ্রচারে ভুল বুঝবেন না।” তাঁর এই মন্তব্যে নানা মহলে ওঠে সমালোচনার ঝড়। জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত গত ৯ মার্চ, ২০২৬। ওই দিন ধর্মতলার মেট্রো চ্যানেলের সামনে তৃণমূলের ‘ধরনা মঞ্চ’-এ একটি সভা ছিল। অভিযোগকারীর দাবি, সেই সভা থেকেই এমন কিছু মন্তব্য করা হয়েছে যা রাজ্যের শান্তি-শৃঙ্খলা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে।

আরও পড়ুন:বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির জন্য একমাত্র দায়ী I-Pac, বিস্ফোরক অনুব্রত

এফআইআর অনুযায়ী, ওই দিন ধর্মতলার ধরনা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এমন কিছু ‘বিভ্রান্তিকর ও উস্কানিমূলক’ ভাষণ দিয়েছেন, যা সাধারণ মানুষকে অপরাধমূলক কাজে প্ররোচিত করতে পারে। ‘ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩’ (BNS)-এর অধীনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মোট ৩টি ধারায় মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে রয়েছে, ১৯৬(১) ধারা অর্থাৎ এখানে বিভিন্ন গোষ্ঠী বা সম্প্রদায়ের মধ্যে শত্রুতা তৈরি করা বা সম্প্রীতি নষ্টের চেষ্টা। ৩৫১(২) ধারা অর্থাৎ অপরাধমূলক ভীতি প্রদর্শন বা উস্কানি। এবং ৩৫২ ধারা অর্থাৎ শান্তিভঙ্গ করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে অপমান বা প্ররোচনা দেওয়া।

[youtube-feed feed=1]
Read More

Latest News