Tuesday, July 21, 2026
HomeScrollবিধানসভায় ২১ জুলাই কমিশনের রিপোর্ট, প্রশ্নের মুখে তৎকালীন তদন্ত
Suvendu Adhikari

বিধানসভায় ২১ জুলাই কমিশনের রিপোর্ট, প্রশ্নের মুখে তৎকালীন তদন্ত

কিন্তু সেই রিপোর্ট দীর্ঘদিন প্রকাশ্যে আনা হয়নি

ওয়েব ডেস্ক:  ১৯৯৩ সালের ২১ জুলাই (July 21) মহাকরণ অভিযানকে কেন্দ্র করে গঠিত বিচারবিভাগীয় তদন্ত কমিশনের রিপোর্ট সোমবার বিধানসভায় পেশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ৩৩তম ২১ জুলাইয়ের প্রাক্কালে মুখ্যমন্ত্রী রিপোর্টের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরে দাবি করেন, বিক্ষোভকারীদের উপর গুলিচালনার যথার্থতা কমিশনের রিপোর্টে উল্লেখ হয়নি। পাশাপাশি, তৎকালীন স্বরাষ্ট্রসচিব মণীশ গুপ্তের নির্দেশেই গুলি চালানো হয়েছিল বলেও রিপোর্টে উল্লেখ রয়েছে। তবে তাঁকে মন্ত্রিসভায় জায়গা দিয়েছিলেন মমতা। তা নিয়ে কংগ্রেস ও বিক্ষুব্ধ তৃণমূলের মধ্যে ক্ষোভ দীর্ঘদিনের।

২০১১ সালে ক্ষমতায় আসার পর ১৯৯৩ সালের ঘটনার তদন্তে বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কমিশন গঠন করেছিল তৎকালীন তৃণমূল সরকার। কিন্তু সেই রিপোর্ট দীর্ঘদিন প্রকাশ্যে আনা হয়নি। সোমবার বিধানসভায় রিপোর্ট পেশ করে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, কেন এত বছর ধরে তদন্তের ফল জনসমক্ষে আনা হয়নি।

আরও খবর : বিশ্বকাপের পর মেসিকে নিয়ে আবেগঘন কবিতা লিখলেন অগ্নিমিত্রা পল

রিপোর্টের তথ্য উল্লেখ করে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানান, তদন্ত চলাকালীন ৪৪ জনকে সাক্ষ্য দেওয়ার জন্য তলব করা হয়েছিল। তাঁদের মধ্যে তৎকালীন প্রশাসন ও পুলিশের একাধিক আধিকারিক থাকলেও, তাৎপর্যপূর্ণ বিষয় হল ২১ জুলাই আন্দোলনের অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায়কে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হয়নি। একইসঙ্গে প্রাক্তন বিরোধী দলনেতা পঙ্কজ বন্দ্যোপাধ্যায় কমিশনের সামনে সাক্ষ্য দিতে অস্বীকার করেছিলেন বলেও রিপোর্টে বলা হয়েছে। কারণ হিসেবে জানিয়েছিলেন, যে মণীশ গুপ্তের নির্দেশে গুলিচালনার ঘটনা তাঁকেই মন্ত্রিসভায় জায়গা দিয়েছেন মমতা। তাই সাক্ষ্য দেওয়া অযৌক্তিক্ত।

উল্লেখ্য, ১৯৯৩ সালের ২১ জুলাই সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবিতে মহাকরণের উদ্দেশে মিছিলকে কেন্দ্র করে পুলিশের গুলিতে ১৩ জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছিল। এ নিয়ে তদন্তের জন্য তৃণমূল সরকার কমিশন গঠন করেছিল। কিন্তু প্রাক্তন সরকারের আমলে তা প্রকাশ্যে আসেনি। কিন্তু রাজ্যে নতুন সরকার গঠনের পর বিধানসভায় ২১ জুলাই নিয়ে কমিশনের রিপোর্ট পেশ করলেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর দাবি, তৃণমূল সরকারের প্রাক্তন বিদ্যুৎমন্ত্রী মণীশ গুপ্তকে বাঁচাতেই কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনেনি মমতা।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot