Saturday, August 8, 2026
HomeScrollবিশ্বকাপের পর মেসিকে নিয়ে আবেগঘন কবিতা লিখলেন অগ্নিমিত্রা পল
Agnimitra Paul

বিশ্বকাপের পর মেসিকে নিয়ে আবেগঘন কবিতা লিখলেন অগ্নিমিত্রা পল

'ফুটবল যত দিন থাকবে, মেসি তত দিন থাকবে মানুষের মনে', কবিতায় ফুটবল মহাতারকাকে শ্রদ্ধা অগ্নিমিত্রার

ওয়েব ডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২৬ ফাইনালের পর লিওনেল মেসিকে নিয়ে আবেগঘন একটি কবিতা লিখলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশিত কবিতায় তিনি মেসিকে ‘স্বপ্নের রাজপুত্র’ এবং ‘ফুটবলের জাদুকর’ বলে উল্লেখ করে তাঁর ফুটবল জীবনের প্রতি শ্রদ্ধা জানান।

‘ফুটবল যতদিন থাকবে, ফুটবল থাকবে, মাঠ থাকবে, থাকবে গোলের আনন্দ’—এই লাইন দিয়ে শুরু হওয়া কবিতায় অগ্নিমিত্রা লেখেন, একদিন হয়তো মেসিকে আর বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে না, কিন্তু ফুটবলের ইতিহাসে তাঁর নাম চিরকাল অমলিন থাকবে। কবিতায় তিনি তুলে ধরেন, মেসি মাঠে নামলেই ফুটবল আর শুধুমাত্র খেলা থাকত না, তা হয়ে উঠত এক সুন্দর গল্প।

আরও খবর : মেটলাইফে স্প্যানিশ ঝড়, মেসিকে থামিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

কবিতার একাধিক লাইনে মেসির প্রতি আবেগ প্রকাশ করেছেন অগ্নিমিত্রা পল। তিনি লেখেন, ‘আজ তুমি কাঁদলে, আমরাও কেঁদেছি। তুমি হারলে, আমাদের মনও হেরে গেছে।’ একইসঙ্গে তিনি বলেন, হয়তো আর আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে না মেসিকে, কিন্তু মানুষের হৃদয়ে তিনি চিরকাল বেঁচে থাকবেন। কবিতার শেষাংশে অগ্নিমিত্রা পল লেখেন, ‘ফুটবল যত দিন থাকবে, মেসি তত দিন থাকবে মানুষের মনে, স্বপ্নের মতো।’

অগ্নিমিত্রা পলের কবিতা…

ফুটবল যতদিন থাকবে
ফুটবল থাকবে,
মাঠ থাকবে,
থাকবে গোলের আনন্দ।
থাকবে হাজার মানুষ,
থাকবে চিৎকার,
থাকবে জয়ের গান।
শুধু হয়তো থাকবে না
সেই ছোট্ট মানুষটা,
যে বল পায়ে নিলেই
সবাই চুপ করে তাকিয়ে থাকত।
মেসি,
তুমি মাঠে নামলে
ফুটবল শুধু খেলা থাকত না,
হয়ে যেত এক সুন্দর গল্প।
তোমার পায়ে বল,
চোখে ছিল স্বপ্ন,
আর মাঠ জুড়ে
ছিল তোমার জাদু।
আজ তুমি কাঁদলে,
আমরাও কেঁদেছি।
তুমি হারলে,
আমাদের মনও হেরে গেছে।
হয়তো আর
বিশ্বকাপের মাঠে দেখা যাবে না তোমায়,
হয়তো আর
আর্জেন্টিনার জার্সিতে
দৌড়াবে না সেই পা।
তবু মেসি,
তুমি কোথাও হারাবে না।
ফুটবল থাকবে,
মাঠ থাকবে,
গোলের গল্প থাকবে
আর সেই গল্পের মাঝে
বার বার ফিরে আসবে
তোমার নাম।
স্বপ্নের রাজপুত্র,
ফুটবলের জাদুকর,
মাঠের সবুজ ঘাসে
থেকে যাবে মেসি।
ফুটবল যত দিন থাকবে,
মেসি তত দিন থাকবে
মানুষের মনে,
স্বপ্নের মতো।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor