Saturday, August 8, 2026
HomeScroll১ সেপ্টেম্বর থেকে সরকারি কাজে বাধ্যতামূলক বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari

১ সেপ্টেম্বর থেকে সরকারি কাজে বাধ্যতামূলক বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর

আগামী ১ সেপ্টেম্বর থেকে সরকারি চিঠিপত্র, দপ্তরের নথি, বিজ্ঞপ্তি এমনকি থানার কাজেও বাংলা ভাষাই হবে প্রধান মাধ্যম

কলকাতা: রাজ্যের সমস্ত সরকারি দপ্তরে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার বিধানসভায় তিনি জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে সরকারি চিঠিপত্র, দপ্তরের নথি, বিজ্ঞপ্তি এমনকি থানার কাজেও বাংলা ভাষাই হবে প্রধান মাধ্যম। প্রয়োজনীয় প্রস্তুতি ও অনুবাদের কাজ শেষ করতেই দেড় মাস সময় নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে একটি চিঠি লিখে সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহার আরও বাড়ানোর পরামর্শ দেন। সেই চিঠি অধিবেশনে পড়ে শোনানোর পরই বাংলাকে প্রশাসনিক কাজে বাধ্যতামূলক করার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, বাংলা ভাষার মর্যাদা ও ব্যবহার আরও বিস্তৃত করতেই এই পদক্ষেপ।

আরও পড়ুন: ডিজে মামলায় ৬ অক্টোবর পর্যন্ত অভিষেকের রক্ষাকবচ হাইকোর্টের

শুধু রাজ্যের সরকারি কাজই নয়, কেন্দ্র-রাজ্য প্রশাসনিক যোগাযোগেও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। অমিত শাহের পরামর্শ অনুযায়ী, কেন্দ্রকে পাঠানো সরকারি চিঠিপত্র আর ইংরেজিতে নয়, হিন্দিতে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি কেন্দ্রের রাজভাষা বিভাগের অনুবাদ-সংক্রান্ত সফ্টওয়্যার ব্যবহারের কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

সরকারি দপ্তরগুলিতে বাংলা বাধ্যতামূলক করতে প্রয়োজনীয় প্রশাসনিক পরিকাঠামো গড়ে তোলা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। বিভিন্ন দপ্তরের নথি, ফর্ম ও প্রযুক্তিনির্ভর পরিষেবার বাংলা সংস্করণ তৈরি করার কাজ আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বিধানসভায় উপস্থিত সদস্যরাও। বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু বলেন, দীর্ঘদিন ধরেই অধিবেশনে বাংলার ব্যবহার বাড়ানোর পক্ষে তিনি মত প্রকাশ করেছিলেন। রাজ্যের প্রশাসনিক কাজে বাংলা ভাষাকে আরও বিস্তৃতভাবে প্রতিষ্ঠা করার এই উদ্যোগকে তিনি ঐতিহাসিক পদক্ষেপ বলেও উল্লেখ করেন।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor