HomeScrollত্রিপুরার ডিজিপি অনুরাগ ধনখড়ের মৃত্যু, চাঞ্চল্য আগরতলায়
Tripura

ত্রিপুরার ডিজিপি অনুরাগ ধনখড়ের মৃত্যু, চাঞ্চল্য আগরতলায়

পুলিশ সদর দফতরে নিজের কক্ষে অচৈতন্য অবস্থায় উদ্ধার, তদন্তে নেমেছে পুলিশ

ওয়েব ডেস্ক: ত্রিপুরার (Tripura) ডিরেক্টর জেনারেল অব পুলিশ (DGP) অনুরাগ ধনখড়ের রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। সোমবার আগরতলার পুলিশ সদর দফতরে মধ্যে তাঁর দফতরের কক্ষ থেকেই অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ১৯৯৪ ব্যাচের এই আইপিএস আধিকারিককে। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নিজের সার্ভিস পিস্তল থেকেই গুলিবিদ্ধ হয়েছেন তিনি। যদিও মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

জিবি হাসপাতালের চিকিৎসক প্রদীপ ভৌমিক জানান, দুপুর প্রায় ১২টা নাগাদ অনুরাগ ধনখড়কে হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছনোর সময় তাঁর শরীরে প্রাণের কোনও লক্ষণ ছিল না। প্রায় ৪০ মিনিট ধরে সিপিআর-সহ সমস্ত ধরনের চিকিৎসা করা হলেও তাঁকে আর ফেরানো সম্ভব হয়নি। দুপুর ১২টা ৪৮ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করা হয়। চিকিৎসকদের মতে, ময়নাতদন্তের রিপোর্টের পরই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে।

আরও খবর : তিন শর্তের যে কোনও একটি মানলেই অনশন ভাঙবেন ওয়াংচুক, সংসদ অভিযানের আগে খোলা চিঠিতে বার্তা

২০২৫ সালের মে মাসে ত্রিপুরার ডিজিপি (DGP) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অনুরাগ ধনখড়। এর আগে তিনি রাজ্যের গোয়েন্দা বিভাগের ডিরেক্টর জেনারেল হিসেবে কাজ করেছেন। পাশাপাশি সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (CBI)-এ কর্মরত অবস্থায় একাধিক গুরুত্বপূর্ণ মামলার তদন্তের দায়িত্ব সামলেছিলেন। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতার জন্য তিনি পুলিশ মহলে অত্যন্ত সম্মানিত ছিলেন।

অনুরাগ ধনখড়ের আকস্মিক মৃত্যুতে ত্রিপুরা পুলিশ ও প্রশাসনিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। কী পরিস্থিতিতে এই ঘটনা ঘটল, তা জানতে সবদিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

[youtube-feed feed=1]
Read More

Latest News