Sunday, August 9, 2026
HomeScrollসংসদ অভিযানের আগে ‘যোগাযোগ’ কেন্দ্রের! দাবি সিজেপির
CJP Protest

সংসদ অভিযানের আগে ‘যোগাযোগ’ কেন্দ্রের! দাবি সিজেপির

অনশন ভাঙতে তিন শর্তে অনড় সোনম ওয়াংচুক

নয়াদিল্লি: সংসদ অভিযানের ঠিক আগে আন্দোলন ঘিরে নতুন মোড়। ককরোচ পার্টি (Cockroach Janata Party)-র দাবি, দীর্ঘ আন্দোলন এবং সোনম ওয়াংচুকের (Sonam Wangchuk) ২২ দিনের অনশনের পর প্রথমবার তাঁদের সঙ্গে যোগাযোগ করেছে কেন্দ্র। যদিও সরকারের তরফে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। ফলে সিজেপির দাবিকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

সিজেপির মুখপাত্র সৌরভ দাসের দাবি, কেন্দ্রের প্রতিনিধিরা তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন। আলোচনায় বসতে তাঁদের আপত্তি নেই বলেও জানানো হয়েছে। তবে সরকার এখনও কোনও স্পষ্ট প্রস্তাব দেয়নি। অন্যদিকে, পূর্বঘোষণা অনুযায়ী সোমবার সংসদ অভিযানের প্রস্তুতি জারি রয়েছে। যন্তর মন্তর চত্বরে নিরাপত্তা জোরদার করেছে দিল্লি পুলিশ। কয়েক জন আন্দোলনকারী নেতাকে আটক করা হয়েছে বলেও খবর।

আরও পড়ুন: তিন শর্তের যে কোনও একটি মানলেই অনশন ভাঙবেন ওয়াংচুক, সংসদ অভিযানের আগে খোলা চিঠিতে বার্তা

এদিকে অনশনরত সোনম ওয়াংচুক সোমবার সকালে একটি খোলা চিঠি প্রকাশ করে অনশন প্রত্যাহারের জন্য তিনটি শর্তের কথা জানান। তাঁর বক্তব্য, সরকার যদি শিক্ষাব্যবস্থার সাম্প্রতিক ব্যর্থতার দায় স্বীকার করে, অথবা তিনি ও সিজেপি নেতৃত্বকে সংসদে গিয়ে সাংসদদের সঙ্গে আলোচনার সুযোগ দেওয়া হয়, কিংবা শারীরিক কারণে তিনি যেতে না পারলে বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদরা হাসপাতালে এসে আলোচনার আশ্বাস দেন, এই তিনটির মধ্যে যে কোনও একটি পূরণ হলেই তিনি অনশন ভাঙতে প্রস্তুত।

বর্তমানে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি রয়েছেন ওয়াংচুক। পরিবারের দাবি, চিকিৎসকদের অনুরোধ সত্ত্বেও তিনি এখনও তরল খাবারও গ্রহণ করেননি। তবে সংসদের বাদল অধিবেশন শুরুর দিনেই তাঁর অনশন প্রত্যাহারের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জল্পনা। যদিও কেন্দ্রের সঙ্গে যোগাযোগের দাবি এখনও সরকারি ভাবে নিশ্চিত করা হয়নি।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor