Saturday, August 8, 2026
HomeScrollভুটানে পাহাড়ি হ্রদের বাঁধ ভেঙে হড়পা বান, ভেসে গেল সেতু-রাস্তা, অতি ভারী...
Bhutan

ভুটানে পাহাড়ি হ্রদের বাঁধ ভেঙে হড়পা বান, ভেসে গেল সেতু-রাস্তা, অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গেও

২০০৪ সালের পর দ্বিতীয় বার এমন ঘটনা ঘটায় উদ্বেগ বেড়েছে প্রশাসনের

কলকাতা: প্রবল বর্ষণের জেরে ভুটানের (Bhutan) পূর্বাঞ্চলে পাহাড়ি হ্রদ সাতিচুতে বড়সড় বিপর্যয়। রবিবার গভীর রাতে অতিরিক্ত জলচাপের কারণে হ্রদের প্রাকৃতিক বাঁধ ভেঙে নেমে আসে হড়পা বান (Landslide Dam)। মুহূর্তের মধ্যে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। ভেসে যায় সেতু, ক্ষতিগ্রস্ত হয় রাস্তা ও কৃষিজমি। ২০০৪ সালের পর দ্বিতীয় বার এমন ঘটনা ঘটায় উদ্বেগ বেড়েছে প্রশাসনের (Flash Flood)।

ভুটানের লুনৎসে জেলার জারে গেওগ এলাকায় অবস্থিত সাতিচু হ্রদটি হিমবাহের নয়, বরং অতীতের এক বিশাল ভূমিধসের ফলে নদীর গতিপথ আটকে তৈরি হওয়া প্রাকৃতিক হ্রদ। প্রবল বৃষ্টিতে সেই প্রাকৃতিক বাঁধ ভেঙে বিপুল জলরাশি নীচের দিকে ধেয়ে আসে। প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছেন।

আরও পড়ুন: সংসদ অভিযানের আগে ‘যোগাযোগ’ কেন্দ্রের! দাবি সিজেপির

স্থানীয় প্রশাসনের প্রধান কিনজাং মিনজুরে জানিয়েছেন, হড়পা বানের জল পাম ও ইয়ুংমাচা নদী হয়ে চুংমানচু নদীতে গিয়ে মিশেছে। প্রবল স্রোতে মঙ্গারের জারে ও গাংলাপংয়ের মধ্যে সংযোগকারী সেতু ভেসে গিয়েছে। একাধিক গ্রামীণ সড়ক এবং কৃষিজমিরও ব্যাপক ক্ষতি হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা আহতের খবর মেলেনি, যা প্রশাসনের কাছে স্বস্তির।

এদিকে ভুটানের এই পরিস্থিতির মধ্যেই উত্তরবঙ্গেও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষ এবং নদী সংলগ্ন অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor