Friday, July 17, 2026
HomeBig newsমাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর বৈধ নথি নয়, জানিয়ে দিল নির্বাচন কমিশন
Election Commission

মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর বৈধ নথি নয়, জানিয়ে দিল নির্বাচন কমিশন

পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি নির্বাচন কমিশনের

কলকাতা: মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসেবে গ্রাহ্য করল না নির্বাচন কমিশন (Election Commission)। বৃহস্পতিবার এই মর্মে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠিয়েছে ভারতের নির্বাচন কমিশন (Election Commission)। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ২০২৫ সালের ২৭ অক্টোবর জারি করা নির্দেশিকায় ভোটার তালিকা সংশোধনের সময় যে নথিগুলিকে বৈধ হিসেবে ধরা হয়েছে, তার তালিকায় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেই। সেই কারণেই রাজ্যের তরফে পাঠানো প্রস্তাব গ্রহণ করা সম্ভব নয় বলে মত কমিশনের।

SIR-এর জন্য কমিশন যে ১১টি নথির উল্লেখ করেছিল, সেখানে মাধ্যমিকের সার্টিফিকেটকে গ্রহণযোগ্য বলা হয়। কারণ, সেখানে জন্মের সাল, তারিখ উল্লেখ রয়েছে। একই সঙ্গে স্বীকৃত বোর্ড বা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের দেওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্রেরও উল্লেখ করা হয়। তবে সেখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কথা বলা হয়নি। পরে নির্বাচন কমিশনের কাছে অ্যাডমিট কার্ডকে যাচাইয়ের নথি হিসেবে যুক্ত করার আবেদন জানানো হয়। মাধ্যমিক (দশম শ্রেণি) পরীক্ষার অ্যাডমিট কার্ডকে বৈধ নথি (SIR Documents) হিসেবে মান্যতা দেওয়ার প্রস্তাব খারিজ (Madhyamik Admit Card, not acceptable,) করল নির্বাচন কমিশন। ভোটার তালিকা সংশোধনের সময় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ব্যবহার করা যাবে না বলেই কার্যত চূড়ান্ত সিদ্ধান্তর কথা জানিয়ে দিল কমিশন।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন কপিল সিব্বলের

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot