HomeScroll‘ককরোচ জনতা পার্টি’র পাশে মমতা-অভিষেক!
Abhishek Banerjee-Mamata Banerjee

‘ককরোচ জনতা পার্টি’র পাশে মমতা-অভিষেক!

সমর্থনের কথা প্রকাশ্যে আনেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন

কলকাতা: দেশের প্রধান বিচারপতির একটি মন্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রকাশ করা প্রতীকী রাজনৈতিক মঞ্চ ‘ককরোচ জনতা পার্টি’ (সিজিপি)-র পাশে দাঁড়াল তৃণমূল কংগ্রেস (TMC)। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সমর্থনের কথা সোমবার প্রকাশ্যে আনেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

এক্স হ্যান্ডেলে করা পোস্টে ডেরেক জানান, গত এক সপ্তাহ ধরে মমতা ও অভিষেকের সঙ্গে তাঁর একাধিক বৈঠক হয়েছে। সেই আলোচনার প্রসঙ্গ টেনে তিনি লেখেন, “দু’জনেই ন্যায়ের জন্য লড়াই চালিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। তাঁদের সংকল্প ইস্পাত-কঠিন।” একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ‘ককরোচ’ বা আরশোলাদের প্রতি মমতা ও অভিষেকের “পূর্ণ সমর্থন” রয়েছে।

আরও পড়ুন: বকরি ইদের ছুটিতে বদল পরীক্ষার সূচিতে, ২৮ মের বদলে ২৯ মে পরীক্ষা যাদবপুরে

রাজ্যে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ক্ষমতা হারানোর পর তৃণমূলের এই অবস্থান রাজনৈতিক মহলে নতুন জল্পনা উস্কে দিয়েছে। মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, অন্যদিকে ভবানীপুরে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলতায় পুনর্নির্বাচনের ফলও প্রশ্নের মুখে ফেলেছে ‘ডায়মন্ড হারবার মডেল’-কে। এই আবহে সিজিপি-র মতো প্রতীকী প্রতিবাদী প্ল্যাটফর্মের পাশে তৃণমূলের অবস্থান তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

ওয়াকিবহাল মহলের মতে, ক্ষমতা হারানোর পর জাতীয় স্তরে বিজেপি বিরোধী পরিসরকে আরও জোরদার করতেই এই বার্তা দিতে চাইছে তৃণমূল। শুধু তৃণমূল নয়, ইতিমধ্যেই সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, কংগ্রেস সাংসদ শশী থারুর, আইনজীবী প্রশান্ত ভূষণ, পরিবেশকর্মী সোনম ওয়াংচুক এবং ইউটিউবার ধ্রুব রাঠীর মতো একাধিক পরিচিত মুখও ‘ককরোচ জনতা পার্টি’-র প্রতি সমর্থন জানিয়েছেন।

‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন অনুযায়ী, সিজিপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ আগে আম আদমি পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। ‘ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক এবং অলস’ এই চার নীতিকে সামনে রেখেই তৈরি হয়েছে এই প্রতীকী রাজনৈতিক মঞ্চ।

[youtube-feed feed=1]
Read More

Latest News