Sunday, August 9, 2026
HomeScrollমুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে বৈঠকের পর শ্রমিকদের জন্য বড় ঘোষণা শিবরাজ সিং চৌহান
Suvendu Adhikari

মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে বৈঠকের পর শ্রমিকদের জন্য বড় ঘোষণা শিবরাজ সিং চৌহান

এক লক্ষ বাড়ি তৈরির জন্য কেন্দ্র অর্থ বরাদ্দ করেছে জানিয়েছেন মুখ্যমন্ত্রী

ওয়েব ডেস্ক : নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে বৈঠকের পর গ্রামীণ কর্মসংস্থান নিয়ে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan)। তিনি জানান, এল নিনোর মতো প্রাকৃতিক দুর্যোগ বা বিশেষ পরিস্থিতিতে ১২৫ দিনের কর্মসূচির সঙ্গে প্রয়োজন হলে আরও ৫০ দিন কাজের সুযোগ দেওয়া হবে। পাশাপাশি আবাস যোজনা, গ্রামীণ সড়ক এবং কৃষি-সংক্রান্ত একাধিক প্রকল্প নিয়েও ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান তিনি।

বৈঠকের পর শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan) দাবি করেন, অতীতে কেন্দ্র বাংলার উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করলেও দুর্নীতির কারণে সেই সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি। তাঁর কথায়, পরিকাঠামো উন্নয়ন, আবাস এবং অন্যান্য প্রকল্পে কেন্দ্রের বরাদ্দ থাকা সত্ত্বেও বাস্তবায়নে বাধা তৈরি হয়েছিল।

আরও খবর : বনভূমি ধ্বংস নিয়ে পূর্বতন সরকারকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানান, বৈঠকে প্রধানমন্ত্রী ধনধান্য প্রকল্প, আবাস যোজনা এবং গ্রাম সড়ক যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। দার্জিলিং, আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় প্রধানমন্ত্রী ধনধান্য প্রকল্প চালু করা হবে। পাশাপাশি প্রায় ২ কোটি ৫৬ লক্ষ মানুষের জন্য জব কার্ডের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।

এছাড়া আবাস যোজনার আওতায় এক লক্ষ বাড়ি তৈরির জন্য কেন্দ্র অর্থ বরাদ্দ করেছে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উপভোক্তাদের যাচাইয়ের সময়সীমা ১৫ অগাস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। গ্রাম সড়ক যোজনার জন্যও প্রায় এক হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকার দিয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor