Wednesday, August 12, 2026
HomeScrollভুয়ো লটারির কারবারে কড়া হাইকোর্ট, চাওয়া হয়েছে বিস্তারিত রিপোর্ট
Hooghly

ভুয়ো লটারির কারবারে কড়া হাইকোর্ট, চাওয়া হয়েছে বিস্তারিত রিপোর্ট

১০ অগাস্টের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ আদালতের

ওয়েব ডেস্ক : হুগলি (Hooghly) জেলায় বেআইনি লটারির (Lottery) কারবার নিয়ে উদ্বেগ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এই সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানিতে জেলা প্রশাসন ও পুলিশের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে আদালত। ভুয়ো লটারি রুখতে কী পদক্ষেপ করা হয়েছে, তা জানিয়ে ১০ অগাস্টের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

আদালতের নির্দেশ অনুযায়ী, হুগলির (Hooghly) জেলাশাসককে জেলা পুলিশ সুপার এবং চন্দননগর পুলিশ কমিশনারেটের কর্তাদের সঙ্গে সমন্বয় করে জেলার সমস্ত থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিতে হবে। এরপর সেই পদক্ষেপের বিস্তারিত বিবরণ আদালতে পেশ করতে হবে।

আরও খবর : রাজ্য পুলিশের শীর্ষস্তরে বড় রদবদল, একসঙ্গে বদলি ৩৩ আইপিএস অফিসার

শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়েছে, ভুয়ো লটারির অভিযোগে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ (Police)। একাধিক ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত শেষ করে চার্জশিটও জমা দেওয়া হয়েছে বলে আদালতকে জানানো হয়।

উল্লেখ্য, এই মামলায় গোঘাট থানার পুলিশ ইতিমধ্যেই কার্তিক রায় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ বেআইনি লটারির টিকিট উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor