Wednesday, July 22, 2026
HomeScrollপোস্টার ঘিরে উত্তেজনা! রাজপুর-সোনারপুরে হামলার অভিযোগে তৃণমূলের দিকে আঙুল বিজেপির
Rajpur-Sonarpur

পোস্টার ঘিরে উত্তেজনা! রাজপুর-সোনারপুরে হামলার অভিযোগে তৃণমূলের দিকে আঙুল বিজেপির

বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

[h_news]

কলকাতা: ভোটের আবহে ফের উত্তপ্ত রাজপুর-সোনারপুর (Rajpur-Sonarpur)। পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিজেপি (BJP) কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল, আর সেই ঘটনাকে ঘিরে তৃণমূল কংগ্রেসের (TMC) বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি।

ঘটনাটি রাজপুর সোনারপুর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের রানিয়া মণ্ডলপাড়া এলাকায়। বিজেপির অভিযোগ, সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের প্রার্থী দেবাশীষ ধরের সমর্থনে পোস্টার লাগানোর সময় আচমকাই একদল দুষ্কৃতী চড়াও হয় কর্মীদের উপর। শুধু হামলাই নয়, প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগও উঠেছে।

আরও পড়ুন: ভোটের আগে কড়া অ্যাকশন! কলকাতায় ‘ট্রাবল মঙ্গার’ ধরতে পুলিশের জালে ৭

বিজেপির দাবি, এই হামলার পেছনে রয়েছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলার দেবব্রত দাসের ঘনিষ্ঠরা। ঘটনায় অন্তত দু’জন বিজেপি কর্মী মারধরের শিকার হয়েছেন বলে জানা গিয়েছে। একটি বাড়ির দেওয়ালে পোস্টার লাগানোর সময়ই এই হামলা হয় বলে অভিযোগ। যদিও সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলার। তাঁর দাবি, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

ঘটনার পর নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ভোটের মুখে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99