Wednesday, May 13, 2026
HomeScrollগুরুতর অসুস্থ টুটু বসু, ভেন্টিলেশনে মোহনবাগানের ‘অভিভাবক’
Tutu Bose Hospitalized

গুরুতর অসুস্থ টুটু বসু, ভেন্টিলেশনে মোহনবাগানের ‘অভিভাবক’

আপাতত ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে

কলকাতা: গুরুতর অসুস্থ মোহনবাগান (Mohanbagan) অন্তপ্রাণ স্বপনসাধন বসু (Swapan Sadhan Basu), যাঁকে ময়দান চেনে ‘টুটু বসু’ (Tutu Basu) নামেই। সোমবার রাতে ম্যাসিভ হার্ট অ্যাটাক হওয়ায় তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রবীণ এই ক্রীড়া প্রশাসককে আপাতত ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে নিয়মমাফিক খাওয়াদাওয়ার পর বিশ্রাম নিতে গিয়েছিলেন টুটুবাবু। কিন্তু সন্ধে হয়ে গেলেও ঘুম না ভাঙায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। ডাকাডাকি করেও কোনও সাড়া না মেলায় দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, তিনি ম্যাসিভ হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন। এরপরই তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করে ভেন্টিলেশনে রাখা হয়। চিকিৎসকদের বিশেষজ্ঞ দল তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখছেন।

আরও পড়ুন: ফের চোট বরুণের? RCB-র বিরুদ্ধে খেলতে পারবেন? উঠছে প্রশ্ন

মোহনবাগানের ইতিহাসে টুটু বসু এক অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম। ১৯৯১ সালে প্রথমবার ক্লাবের সচিব পদে দায়িত্ব নেওয়ার পর থেকেই বদলে যেতে শুরু করে সবুজ-মেরুনের প্রশাসনিক কাঠামো। কিংবদন্তি ধীরেন দে-র উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেওয়া সহজ ছিল না, কিন্তু টুটুবাবু নিজের প্রশাসনিক দক্ষতায় দ্রুতই আলাদা জায়গা করে নেন।

তাঁর আমলেই ক্লাবে ব্যালট পেপারে স্বচ্ছ ভোটদান পদ্ধতির সূচনা হয়। বিদেশি ফুটবলার সই করানো, ক্লাবের পরিকাঠামো উন্নয়ন, আর্থিক স্থিতি, সব ক্ষেত্রেই তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ২০২০ সালে আরপিএসজি গোষ্ঠীর সঙ্গে গাঁটছড়া বেঁধে মোহনবাগানকে নতুন যুগে নিয়ে যাওয়ার নেপথ্য কারিগরদের অন্যতম ছিলেন তিনিই।

১৯৯১ থেকে ১৯৯৫ পর্যন্ত সচিব এবং ১৯৯৫ থেকে ২০১৮ পর্যন্ত দীর্ঘ সময় সভাপতির দায়িত্ব সামলেছেন টুটু বসু। অঞ্জন মিত্রের সঙ্গে তাঁর প্রশাসনিক জুটি একসময় ময়দানের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। পরবর্তীকালে ফের সচিব পদে প্রত্যাবর্তন এবং একাধিকবার সভাপতির দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে মোহনবাগানের সঙ্গে তাঁর সম্পর্ক আরও গভীর হয়েছে।

বর্তমানে তিনি ক্লাবের কোনও আনুষ্ঠানিক পদে না থাকলেও সমর্থকদের কাছে টুটু বসুই মোহনবাগানের ‘অভিভাবক’। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়িয়েছে ময়দানে। শুধু মোহনবাগান নয়, ইস্টবেঙ্গল-সহ বিভিন্ন ক্লাবের কর্তারা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto