Monday, April 13, 2026
HomeScroll“মহাকুম্ভ এখন মৃত্যুকুম্ভ…,” বিধানসভায় বিজেপিকে নিশানা মমতার

“মহাকুম্ভ এখন মৃত্যুকুম্ভ…,” বিধানসভায় বিজেপিকে নিশানা মমতার

কলকাতা: একের পর এক বিপর্যয় ঘটেছে মহাকুম্ভে (Mahakumbh 2025)। এর জন্য এবার সরাসরি অব্যবস্থাপনাকে দায়ী করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিধানসভায় (Assembly) দাঁড়িয়ে তিনি বলেন, “মহাকুম্ভ এখন মৃত্যুকুম্ভ হয়ে গেছে, পরিকল্পনার অভাবেই এত মানুষের মৃত্যু হয়েছে।” তিনি কেন্দ্রীয় সরকার ও উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, “বলছে নাকি ৩০ জন মারা গিয়েছে? কত? হাজার হাজার! পবিত্র জল এখন বিষাক্ত হয়ে গিয়েছে।” মুখ্যমন্ত্রীর মতে, প্রশাসনের ব্যর্থতার কারণেই এই বিপর্যয় ঘটেছে, আর তার দায় নিতে হবে সংশ্লিষ্টদের।

মহাকুম্ভ বিপর্যয় প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “মৃতদেহ নিয়ে যারা হাইপ তুলছেন, আর কোটি কোটি টাকা কামাচ্ছেন, তাদের আমি ঘৃণা করি।” মুখ্যমন্ত্রী সরাসরি প্রশ্ন তোলেন, “মহাকুম্ভে এত লোক মারা গেল, কটা কমিশন করেছেন? এমনকি আমার রাজ্যে যে মৃতদেহ এসেছে, তাদের জন্য একটি ডেথ সার্টিফিকেট পর্যন্ত দেননি। এরপর তো বলবেন, হার্ট অ্যাটাকে মারা গিয়েছে!”

আরও পড়ুন: একটি ধর্মকে বিক্রি করে খাচ্ছেন, শুভেন্দুকে তোপ মমতার

এখানেই না থেমে মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর মেলার প্রসঙ্গ তুলে বলেন, “আমরা গঙ্গাসাগর মেলার সময় কোনও ভিভিআইপিকে অনুমতি দিই না। আমাদের পরিকল্পনা থাকে, তাই এত বড় জনসমাগমেও বিপর্যয় ঘটে না।” তিনি স্পষ্ট করে জানান, পরিকল্পনা ছাড়া এত বড় আয়োজন করা সম্ভব নয়, আর মহাকুম্ভ মেলাতেও যদি যথাযথ ব্যবস্থা নেওয়া হতো, তবে এত মানুষের প্রাণহানি ঘটত না।

ধর্মের নামে রাজনীতি করার অভিযোগ তুলে বিজেপিকে একহাত নেন মুখ্যমন্ত্রী। বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, “আপনি কথায় কথায় ধর্মের নামে রাজনীতি করেন। ধর্ম নিয়েই তো করে খাচ্ছেন। মনে রাখবেন, এটা বাংলা বলেই সম্ভব, কারণ আমরা সকলকে বলার সুযোগ দিই। তবে ধর্মের নামে বিভাজন বরদাস্ত করব না।”

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/