Sunday, August 9, 2026
HomeScrollমিড ডে মিলে ইসকনের ভূমিকা বাড়ানোর ইঙ্গিত, পুষ্টিকর খাবার পৌঁছে দিতেই সিদ্ধান্ত:...
Suvendu Adhikari

মিড ডে মিলে ইসকনের ভূমিকা বাড়ানোর ইঙ্গিত, পুষ্টিকর খাবার পৌঁছে দিতেই সিদ্ধান্ত: শুভেন্দু

মিড ডে মিলে ইসকনের ভূমিকা কেন বাড়াতে চাইছে রাজ্য? রথযাত্রার মঞ্চে কারণ জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা: কলকাতার (Kolkata) সরকারি স্কুলগুলিতে মিড ডে মিল (Mid Day Meal) প্রকল্পে ইসকনকে (ISKON) যুক্ত করার সিদ্ধান্ত ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তার মধ্যেই সরকারের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার কলকাতার ইসকন মন্দিরে রথযাত্রার অনুষ্ঠানে তিনি জানান, শিক্ষার্থীদের কাছে পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য। সেই উদ্দেশ্যেই ইসকন-সহ বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সহযোগিতা নেওয়া হচ্ছে।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, সরকার শুধু ইসকন নয়, রামকৃষ্ণ মঠ ও মিশন, ভারত সেবাশ্রম সংঘের মতো প্রতিষ্ঠানগুলির সঙ্গেও সামাজিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে কাজ করতে আগ্রহী। তাঁর দাবি, মিড ডে মিল প্রকল্পের উপর মূলত অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারের পড়ুয়ারাই নির্ভরশীল। ফলে তাদের জন্য উন্নত মানের ও পুষ্টিকর খাবার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: রাস্তা ঝাঁট দিয়ে ইসকনের রথযাত্রার সূচনা শুভেন্দুর

শুভেন্দু আরও অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের আমলে মিড ডে মিল প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল। তাঁর কথায়, শিশুদের খাবার নিয়ে দুর্নীতি অত্যন্ত গুরুতর বিষয়। সেই অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতেই স্বচ্ছতা ও মান বজায় রাখতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রথম পর্যায়ে কলকাতায় পাইলট প্রকল্প হিসেবে ইসকনের মাধ্যমে মিড ডে মিল সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে ধাপে ধাপে অন্যান্য জেলাতেও এই ব্যবস্থা চালুর সম্ভাবনার কথা জানানো হয়েছে। যদিও এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে বিতর্ক অব্যাহত রয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলাও দায়ের হয়েছে।

সরকারের বক্তব্য, শিক্ষার্থীদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। তবে বাস্তবে প্রকল্পটি কীভাবে কার্যকর হয় এবং বিতর্কের জবাব কতটা দিতে পারে, সেদিকেই এখন নজর রাজনৈতিক ও শিক্ষামহলের।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor