Tuesday, August 11, 2026
Homeগাঁজা পাচারের আগেই ছক বানচাল, নেপথ্যে বীরভূম পুলিশ

গাঁজা পাচারের আগেই ছক বানচাল, নেপথ্যে বীরভূম পুলিশ

বীরভূম: পাচারের আগেই বিপুল পরিমাণ গাঁজা (Cannabis) উদ্ধার করল বীরভূমের ইলামবাজার থানার পুলিশ (Illambazar Police Station)। ঘটনায় সন্দেহজনক পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। মোট ৩৩ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ, যার আনুমানিক বাজারমূল্য প্রায় কয়েক লক্ষ টাকা।

জানা গিয়েছে, কলকাতার নম্বর প্লেট লাগানো একটি চারচাকা গাড়ি করে গাঁজা (Cannabis) নিয়ে বর্ধমান পেরিয়ে বীরভূমের (Bardwan to Birbhum) দিকে যাচ্ছিল পাঁচজন। গোপন সূত্রে খবর পান বোলপুরের অতিরিক্ত জেলা পুলিশ সুপার। তারপরেই বোলপুরের অতিরিক্ত জেলা পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় তড়িঘড়ি পুলিশের একটি দল গঠন করে। এই দলে রাখা হয় ইলামবাজার থানার ওসি, মহকুমা পুলিশ আধিকারিক বোলপুর, বোলপুরের সার্কেল ইন্সপেক্টরকে। পুলিশের এই স্পেশাল টিম (Special Team) নাকা চেকিং করে সন্দেহভাজন একটি চারচাকা গাড়ি আটক করে। গাড়ির ডিকি খুলতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ গাঁজা।

আরও পড়ুন: পুরসভার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের

বোলপুরের অতিরিক্ত জেলা পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় জানান, ৩৩ কেজি গাঁজা উদ্ধার (Cannabis) হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লক্ষ টাকা। ঘটনায় সন্দেহজনক পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে নগদ একলক্ষ ২১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে গাঁজা পাচারের (Cannabis Smuggling) ব্যবহৃত চারচাকা গাড়িটি। বৃহস্পতিবার ধৃত পাঁচজনকে বোলপুর মহকুমা আদালতে তোলা হবে।

দেখুন অন্য খবর

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor