Tuesday, July 7, 2026
Homeএবার রথে দিঘায় ঘোরার খরচ কত?

এবার রথে দিঘায় ঘোরার খরচ কত?

ওয়েব ডেস্ক: প্রথমবার, দিঘায় মহাসমারোহে অনুষ্ঠিত হতে চলেছে রথযাত্রা (Rath Yatra 2025)। স্বাভাবিক ভাবেই সমাগম হতে চলেছে বহু ভক্তের। রথযাত্রাকে সামনে রেখে দিঘার পর্যটন এলাকায় বাড়ছে ভিড়। জগন্নাথ ধাম উদ্বোধনের পর থেকেই নতুন আঙ্গিকে পর্যটনের এক নতুন কেন্দ্র হয়ে উঠেছে দিঘা (Digha Jagannath Temple)।

হোটেল মালিকরা বলছেন, এই মুহূর্তে ছোট-বড় মিলিয়ে প্রায় ৯০০-র বেশি হোটেল রয়েছে দিঘায়। রথের উৎসবের জন্য অনেক হোটেলেই ভাড়া প্রায় দ্বিগুণ। সাধারণত, নন এসি ঘর ৭০০ থেকে হাজার টাকা থেকে শুরু হয়। এই মুহূর্তে সেই অঙ্ক ১৫০০ থেকে ২০০০ টাকায় দাঁড়িয়ে। এসির ক্ষেত্রে দু’ হাজার থেকে আড়াই হাজারের এসি ঘর সাড়ে তিন থেকে চার হাজার করা হয়েছিল। যদিও, হোটেল অ্যাসোসিয়েশন ও প্রশাসন এ বিষয়ে কড়া পদক্ষেপ নিয়েছে।

আরও পড়ুন: কলকাতা ইসকনের রথযাত্রার সঙ্গে ভক্তদের জুড়তে অভিনব উদ্যোগ

সূত্রের খবর, রথযাত্রা উপলক্ষ্যে দীঘায় প্রায় লক্ষাধিক ভক্তের সমাগম হয়েছে। পর্যটকরা ইতিমধ্যেই দিঘায় পৌঁছে গিয়েছেন। অধিকাংশ হোটেলেই বুকিং প্রায় শেষের মুখে। এই পরিস্থিতিতে পর্যটকদের সুরক্ষা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে দীঘা হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন ও পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে একগুচ্ছ কড়া সিদ্ধান্ত।

বিশেষ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যদি কোনও হোটেল ভাড়ার অনিয়ম বা অতিরিক্ত মূল্য নেওয়ার ঘটনা প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা। এমনকী তার লক্ষাধিক টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। পর্যটকদের জন্য নেওয়া হয়েছে আরও কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রতিটি হোটেলের রিসেপশনে স্পষ্টভাবে ঝুলিয়ে রাখতে হবে নির্ধারিত ভাড়ার তালিকা বা ট্যারিফ।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d