Sunday, June 7, 2026
Homeসিবিএসই দশমের পরীক্ষায় বড় বদল, বছরে দু'বার পরীক্ষা

সিবিএসই দশমের পরীক্ষায় বড় বদল, বছরে দু’বার পরীক্ষা

ওয়েব ডেস্ক: ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষা হল মাধ্যমিক বা দশম শ্রেণীর বোর্ডের পরীক্ষা (10th Board Examination)। আর এবার সেই পরীক্ষায় এলো বড় বদল (Change in Examination Pattern)। অভিনব উদ্যোগ গ্রহণ করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (Central Board of Secondary Education) বা সিবিএসই (CBSE)। মূলত ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখেই ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে সিবিএসই (CBSE) এর দশম শ্রেণির (Class 10 Examination) পরীক্ষা দু’বারে (Two Times Examination) নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এই নয়া নিয়মের আওতায় পড়বে ভারত (India) সহ বিশ্বের ২৬০টি স্কুলে সিবিএসই (CBSE) এর স্কুল। এই দু’বারের মধ্যে পড়ুয়াদের একবার পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক (Compulsory) করা হয়েছে। কোনও পড়ুয়া (Student) তাঁর পরীক্ষার ফলাফল আরও ভাল করতে চাইলে দ্বিতীয়বার পরীক্ষা দিতে পারে। তবে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়াটা ঐচ্ছিক (Optional)। দুটি পরীক্ষার আগেই একবার করে ‘ইন্টারন্যাল অ্যাসেসমেন্ট’ (Internal Assesment) হবে।

আরও পড়ুন:উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে বাস অলকানন্দা নদীতে পড়ে  নিখোঁজ ১০

ইতিমধ্যেই সিবিএসই (CBSE) এর পক্ষ থেকে দশম শ্রেণীর পরীক্ষা কবে হবে তা জানিয়ে দেওয়া হয়েছে। তাঁরা জানিয়েছে, ফেব্রুয়ারি মাসের মধ্য সপ্তাহে প্রথম পরীক্ষাটি নেওয়া হবে। যা সকল পড়ুয়ার জন্য বাধ্যতামূলক (Compulsory) । এপ্রিল মাসে প্রকাশিত হবে ফলাফল। দ্বিতীয় পরীক্ষাটি হবে মে মাসে। এই পরীক্ষাটি পড়ুয়ারা তাঁদের ইচ্ছা অনুযায়ী দিতে পারবে। প্রথম পরীক্ষার ফলাফল পড়ুয়াদের মন মতো না হলে তাঁরা মে মাসে দ্বিতীয় পরীক্ষা দিতে পারে। অন্যদিকে, কোনও পড়ুয়া প্রথম পরীক্ষায় সর্বোচ্চ তিনটি বিষয়ে পাস করতে না পারলে সেও দ্বিতীয়বার পরীক্ষায় বসতে পারবে।

উল্লেখ্য, গত বছর ফেব্রুয়ারি মাসেই পড়ুয়াদের জন্য এই চিন্তা-ভাবনা করা হয়েছিল। এবার সেই পরিকল্পনায় শিলমোহর পড়ল কেন্দ্রের। শিক্ষা মন্ত্রকের এক আধিকারিকের কথায়, “আমাদের মূল উদ্দেশ্য পড়ুয়াদের চাপ কমানো। তাঁরা যাতে পরীক্ষার প্রবল চাপ কাটিয়ে শুধু শেখার দিকে মনযোগ দিতে পারে সেটাই আমাদের লক্ষ্য।”

দেখুন অন্য খবর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini