Tuesday, July 7, 2026
Homeকলকাতা ইসকনের রথযাত্রার সঙ্গে ভক্তদের জুড়তে অভিনব উদ্যোগ

কলকাতা ইসকনের রথযাত্রার সঙ্গে ভক্তদের জুড়তে অভিনব উদ্যোগ

ওয়েব ডেস্ক: শুক্রবার রথযাত্রা (Rath Yatra)। প্রভু জগন্নাথদেব তার দুই সঙ্গীকে নিয়ে রওনা দেবে মাসির বাড়ি। রথের (Rath) রশিতে টান দেওয়ার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন প্রভুর সকল ভক্তরা (Devotees)। তবে সেই রথ আপনার এলাকার কতটা কাছে এলো এবার সেই তথ্যই সরাসরি মিলবে মুঠোফোনে (Mobile Phone)। কলকাতার ইসকন কর্তৃপক্ষ (ISKCON Kolkata) এমনই অভিনব উদ্যোগ গ্রহণ করেছে। এখন বর্ষার মরসুম (Monsoon Season)। তাই কখন ঝেঁপে বৃষ্টি নামে বলা মুশকিল।

এই মরসুমে রথের রশি না ছুঁতে পারলেও, বাড়িতে বসেই রথযাত্রার আনন্দ উপভোগ করতে পারবেন ভক্তরা (Devotees)। কলকাতার কোন পথ পরিক্রমা করছে ইসকনের রথ তা মাত্র এক কিল্কেই ইসকনের ওয়েবসাইট (ISKCON Website) থেকে জানা যাবে। মিলবে রথযাত্রার সমস্ত আপডেট (Rath Yatra Latest Update)। ভক্তরা জগন্নাথদেবের পথের সঙ্গী হতে পারবেন বাড়ি বসেই।

আরও পড়ুন: ৩৪ বছর পর বজবজের রাজপথে টানা হবে জগন্নাথ দেবের রথ

উল্লেখ্য, পুরীর রথযাত্রার (Puri Rath Yatra) পাশাপাশি বহু বছর ধরে কলকাতায় ধুমধাম করে রথযাত্রা পালনে মেতেছে ইসকন (Kolkata ISKCON)। এবছর আবার প্রথম রথযাত্রা উৎসব দিঘায় (Digha Jagannath Temple)। তাই চলতি সপ্তাহে গোটা বাংলা জুড়ে উৎসবের আমেজ। শহর কলকাতার বহু পথ পরিক্রমা করে ইসকনের রথ। প্রভুর দর্শন পেতে উপচে পড়ে ভক্তদের ভিড়। কলকাতা ইসকনের সহসভাপতি রাধারমণ দাস জানান, ফোন থেকে একটি লিঙ্কে ক্লিক করেই রথ কোন এলাকায় রয়েছে তা জানতে পারবেন সাধারণ মানুষজন। পাশাপাশি, কিউ আর কোড স্ক্যান (QR Code Scan) করেও রথযাত্রার খুঁটিনাটি জানা যাবে।

কলকাতা ইসকন জানিয়েছে, চলতি বছর রথযাত্রার বিশেষ উৎসবে চালু হতে চলেছে এক অভিনব উদ্যোগ (Special Initiative)। প্রযুক্তির হাত ধরে কাছে দূরে থাকা সকল ভক্তদের কথা মাথায় রেখে এমন চিন্তা ভাবনা করা হয়েছে। এই https://kolkatarathyatra.live লিঙ্কে একটি ক্লিক করেই রথের যাত্রাপথ জানতে পারবেন মানুষজন। আগামী ২৭ জুন দুপুর ১২ টায় হাঙ্গারফোর্ড স্ট্রিট থেকে শুরু হবে ইসকনের রথযাত্রা।

দেখুন অন্য খবর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d