Saturday, June 13, 2026
Homeফের ইরানের পাল্টা মিসাইল হামলা, তছনছ তেল আভিভ

ফের ইরানের পাল্টা মিসাইল হামলা, তছনছ তেল আভিভ

ওয়েব ডেস্ক: শুক্রবার ইরানের (Iran) সরকারি ঘাঁটি, পরমাণু ঘাঁটি সহ একাধিক জায়গায় আক্রমণ চালিয়েছিল ইজরায়েল (Israel)। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দু’বার ইরানের উপর হামলা চালিয়েছে নেতানিয়াহুর দেশ। এবার শুক্রবার মাঝরাতে পাল্টা আক্রমণ চালাল ইরান।

এদিন রাতে জেরুজালেম ও তেল আভিভের উপর একের পর এক ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। জানা গিয়েছে, এর আগে ইজরায়েল লক্ষ্য করে ড্রোন হামলাও চালায় ইরানি সৈন্যবাহিনী। কিন্তু ইজরায়েলি এয়ার ডিফেন্স সেই হামলা প্রতিহত করলেও, মাঝরাতে মিসাইল হামলায় ভয়াবহ ক্ষয়ক্ষতির ছবি ধরা পড়েছে। সূত্রের খবর,প্রথমে ইরান ব্যালিস্টিক মিসাইল ছোঁড়ে তেল আভিভে। ইজরায়েল ডিফেন্স ফোর্সের দাবি, কিছু মিসাইল প্রতিহত করেছে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম।

আরও পড়ুন: “ফের হামলা হবে, আরও ভয়ঙ্কর হবে,” ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

রাতভর হামলার ফলে ঘরছাড়া হতে হয় তেল আভিভের সাধারণ মানুষকে। হামলার জের কমলে ইজরায়েল সেনার তরফে জানানো হয়, স্থানীয়রা নিরাপদ আশ্রয় ছেড়ে বেরোতে পারলেও সেনা ছাউনির কাছাকাছি থাকতে পারে। কারণ যখন তখন হামলা হওয়ার সম্ভাবনা ছিল।

ইরানে হামলার পর শীর্ষ নেতা আলি খামেনেই হুঁশিয়ারি দিয়েছিলেন। বলেছিলেন, ‘‌এই কাজ যারা করল, তারা নিজেদেরই সর্বনাশ ডেকে আনল। এর বদলা নেওয়া হবে।’ হামলার বিষয় নিশ্চিত করেছে ইজরায়েল ডিফেন্স ফোর্সেস। বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, ইজরায়েলের নাগরিকরা এই মুহূর্তে ইরানের শাসকগোষ্ঠীর লক্ষ্যবস্তু। জেরুজালেম এবং তেল আভিভের জায়গায় জায়গায় চলছে বিস্ফোরণ। সাইরেনের শব্দে কেঁপে উঠছে চারপাশ।

দেখুন আরও খবর:

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d