Thursday, June 18, 2026
Homeঅমিত শাহের সামনে পাল্টা মারের নিদান সুকান্তর

অমিত শাহের সামনে পাল্টা মারের নিদান সুকান্তর

ওয়েব ডেস্ক: বিধানসভা ভোটের (West Bengal Assembly Election) দামামা বেজে গিয়েছে। রাজ্যের শাসক ও বিরোধী সব পক্ষই প্রস্তুতি নিতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেসে (TMC) জেলাস্তরে সাংগঠিনক রদবদল হয়েছে। বৃহস্পতিবার আলিপুরদুয়ারের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বিজেপি (BJP) কর্মীদের কোমর বেঁধে এখন থেকে প্রস্তুত হতে নির্দেশ দিয়েছেন। বিজেপি কর্মীদের উজ্জীবিত করতে এবার পাল্টা মারের নিদান দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতেই এই গর্জন সুকান্তর।

এদিন বিজেপি কর্মীদের সুকান্ত বলেন, পাল্টা মারুন। মার খাবেন না। মার দিয়ে তারপরে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে জানাবেন। ২০২৬-এর বিধানসভা ভোট আর এক বছরেরও কম সময় বাকি রয়েছে। অনেক মার খেয়েছি। অনেক অত্যাচার সহ্য করেছি। আর নয়। সভাপতি হিসেবে আমি আপনাদেরকে বলছি। যদি কেউ মারতে আসেন পাল্টা মারুন। মার খাবেন না। মার দিয়ে তারপরে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে জানাবেন।

আরও পড়ুন: বাংলায় নতুন সভাপতি কে? কী বললেন অমিত শাহ?

উল্লেখ্য, এদিন পর্যন্ত বিজেপির পরবর্তী রাজ্য সভাপতির নাম সামনে আসেনি। গোষ্ঠীদ্বন্দ্বে ভুগছে রাজ্য বিজেপি। সদস্য সংখ্যার লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। এর আগে ২০২১ সালে তাঁর বেঁধে দেওয়া আসনের লক্ষ্যমাত্রা মুখ থুবরে পড়েছিল। তবু এদিন অমিত শাহ বিজেপির বাংলায় ক্ষমতায় আসার খোয়াব দেখান বিজেপি কর্মীদের। তিনি বলেন, বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে। নরেন্দ্র মোদিও বিজেপি শাসিত রাজ্যগুলির উন্নয়নের মডেলের ফেরি করেছেন আলিপুরদুয়ারের সভা থেকে।

দেখুন অন্য খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO