Homeলাইফস্টাইল'আমি নারী ও অন্যান্য প্রসঙ্গ’ কাব্যগ্রন্থ উন্মোচন করলেন চিত্রপরিচালক গৌতম ঘোষ
Ami-Nari-o-Onnanyo Prasongyo

‘আমি নারী ও অন্যান্য প্রসঙ্গ’ কাব্যগ্রন্থ উন্মোচন করলেন চিত্রপরিচালক গৌতম ঘোষ

কবিতাগুলো শুধু ব্যক্তিগত অনুভবের প্রকাশ নয় বরং মানব জীবনের নানান স্তর

কলকাতা: ‘আমি নারী ও অন্যান্য প্রসঙ্গ’(Ami-Nari-o-Onnanyo Prasongyo) অনীশ কাঞ্জিলাল(Anish Kanjilal)-এর কবিতার বই বুধবার কলকাতা প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলেন চিত্রপরিচালক বিশিষ্ট গৌতম ঘোষ(Goutam Ghosh)। বইটি উন্মোচন করে তিনি কবি জীবনানন্দ দাশ এবং তাঁর কবিতায় নারীর প্রসঙ্গ উল্লেখ করেন।

এই কাব্যগ্রন্থে প্রেম, নারী, সমাজ, মৃত্যু, মানবিকতা, আত্মঅন্বেষণ, প্রতিবাদ ও অস্তিত্বের নানা দিক গভীর সংবেদনশীলতা ও দার্শনিক ভাবনায় তুলে ধরা হয়েছে। পাশাপাশি পুরাণ, ইতিহাস ও সমকালীন বাস্তবতার সৃজনশীল মেলবন্ধনের মাধ্যমে আধুনিক জীবনের সংকট ও মানবমনের নানা প্রশ্নও উঠে এসেছে।
‘আমি নারী ও অন্যান্য প্রসঙ্গ’ কেবল একটি কবিতার বই নয়, বরং ভালোবাসা, মানবিকতা, প্রশ্ন, প্রতিবাদ ও আত্মঅন্বেষণের এক গভীর সাহিত্যযাত্রা, যা পাঠককে নতুনভাবে জীবন ও সমাজকে ভাবতে উদ্বুদ্ধ করবে।

তিনি বিশ্বাস করেন কবিতা শুধু নান্দনিক অভিব্যক্তি নয় বরং দৈনন্দিন জীবন ও অধিবিদ্যা গত সত্যের মধ্যে একটি সেতুবন্ধন। এর আগে তিনি দুটি কাব্যগ্রন্থ রচনা করেছেন। একটি ‘Faceless 13′ ও ’11 Oracles’. প্রথম গ্রন্থে মানব জীবনের নশ্বরতা,ইতিহাস ও ভাগ্যের অনিশ্চয়তা উঠে এসেছে। আর দ্বিতীয় গ্রন্থে জীবনের চক্রাকার গতি, শৃঙ্খলা ও বিশৃঙ্খলা চিরন্তন দ্বন্দ্ব এবং অস্তিত্বের গুপ্ত রহস্য অনুসন্ধান করা হয়েছে।
তাঁর সাম্প্রতিক কাব্যগ্রন্থে কবিতাগুলো শুধু ব্যক্তিগত অনুভবের প্রকাশ নয় বরং মানব জীবনের নানান স্তর, সংকট,প্রশ্ন এবং সম্ভাবনার গভীর অনুসন্ধান বলা যায়। অনীশ জানান, তিনি কখনো ক্ষুদ্রতম জীবনের দিকে তাকিয়েছেন আবার কখনো বা মহাজাগতিক চেতনার বিস্তৃত পরিসরে প্রবেশ করেছেন। তাঁর এই গ্রন্থে প্রেম একটি গুরুত্বপূর্ণ অনুসঙ্গ। ‘লিখেছিনু লিপিখানি প্রিয়তমাকে’, ‘প্রেম ও বিপ্লব’, ‘প্রেমের সমাধি তীরে’ প্রভৃতি কবিতায় প্রেমের বহুবর্ণ প্রকাশ যেমন ধরা পড়েছে তেমনি বিচ্ছেদ, বেদনা ও পুনর্জন্মের অনুভূতিও প্রতিফলিত হয়েছে।
অন্যদিকে ‘মুখোশ’, ‘মন্দ নারীর পান্ডুলিপি থেকে’, এবং ‘আমি ফ্যামিনিস্ট’ কবিতাগুলিতে সমাজ লিঙ্গ, ক্ষমতা ও পরিচয়ের প্রশ্নগুলি তীক্ষ্ণ ও সাহসী ভাষায় উত্থাপিত হয়েছে। মৃত্যু চিন্তাও এই সংকলনে ফুটে উঠেছে।
কবির নিজের ভাষায় ‘আমি নারী ও অন্যান্য প্রসঙ্গ’ শুধুমাত্র একটি কাব্য সংকলন নয় এটি আত্মঅন্বেষণ, ভালোবাসা ও মানবিকতার এক গভীর যাত্রাপথ। সেই সঙ্গে প্রশ্ন ও প্রতিবাদ।

[youtube-feed feed=1]
Read More

Latest News