Tuesday, June 16, 2026
HomeScrollমাঝ নদীতে উল্টে গেল যাত্রীবাহী নৌকা, মহাকুম্ভে ফের হুলুস্থুল কাণ্ড

মাঝ নদীতে উল্টে গেল যাত্রীবাহী নৌকা, মহাকুম্ভে ফের হুলুস্থুল কাণ্ড

ওয়েব ডেস্ক: কুম্ভমেলার (Mahakumbh 2025) ত্রিবেণী সঙ্গমে নৌকাডুবি (Boat Sink)। শনিবার ভয়াবহ এক দুর্ঘটনা ঘটে যেতে পারত। কিন্তু বিপর্যয় মোকাবিলা বাহিনীর (NDRF) তৎপরতায় প্রাণে রক্ষা পেলেন পুণ্যার্থীরা। আসলে প্রয়াগরাজের (Prayagraj) ত্রিবেণী সঙ্গমে স্নান করতে যাওয়ার সময় নৌকা উল্টে নদীতে পড়ে যান একদল পুণ্যার্থী। তাঁদের চিৎকারে ঘটনাস্থলে উপস্থিত এনডিআরএফ-এর সদস্যরা দ্রুত তৎপর হন। নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে তাঁরা নদীর জলে ঝাঁপিয়ে পড়েন এবং পুণ্যার্থীদের উদ্ধার করেন।

শনিবার ঘটনাটি ঘটে কুম্ভমেলার কিলাঘাট এলাকায়। জানা গিয়েছে, বিহার ও ইন্দোর থেকে আগত ১০ পুণ্যার্থী নৌকায় চড়ে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে যাচ্ছিলেন। মাঝ নদীতে পৌঁছনোর পরই নৌকাটি ডুবতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই উল্টে যায়। যদিও এনডিআরএফের ডিআইজি মনোজ কুমার শর্মার উদ্যোগে এবং বাহিনীর সদস্যদের তৎপরতায় সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।

আরও পড়ুন: ৭৬ তম প্রজাতন্ত্র দিবস, সেনার নিখুঁত প্যারেডে সজ্জিত দিল্লির কর্তব্যপথ

এ দিন সকালে আরও একটি দুর্ঘটনা ঘটে। কুম্ভমেলায় যাওয়ার পথে দু’টি গাড়িতে আগুন লেগে যায়। তবে স্থানীয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই ঘটনায় কেউ হতাহত না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে কুম্ভমেলায় উপস্থিত পুণ্যার্থীদের মধ্যে।

প্রসঙ্গত, এর আগেও কুম্ভমেলায় একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চলতি বছরের ১৯ জানুয়ারি একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫০টিরও বেশি তাঁবু পুড়ে যায়। সেই ঘটনার সময়ও প্রশাসনের তৎপরতায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে বারবার এই ধরণেরর দুর্ঘটনা ঘটায় কুম্ভমেলায় উপস্থিত মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং দুর্ঘটনা প্রতিরোধে প্রশাসনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO