Friday, May 29, 2026
HomeScrollনয়ডায় শ্রমিক বিক্ষোভের পর মধ্যরাতের বৈঠক, বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবিতে জোর শ্রমিকদের
Noida Labour Protest

নয়ডায় শ্রমিক বিক্ষোভের পর মধ্যরাতের বৈঠক, বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবিতে জোর শ্রমিকদের

শ্রমিকদের ক্ষোভ-অভিযোগ সরাসরি শুনলেন সরকারি প্রতিনিধিরা

নয়ডা: শ্রমিক বিক্ষোভে উত্তাল পরিস্থিতির পর অবশেষে আলোচনার পথে হাঁটল উত্তরপ্রদেশ (Uttar Pradesh) সরকার। সোমবার মধ্যরাতে নয়ডায় (Noida) আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে শ্রমিকদের ক্ষোভ-অভিযোগ সরাসরি শুনলেন সরকারি প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) গঠিত উচ্চপর্যায়ের কমিটির সদস্যরা, শ্রমিক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট সব পক্ষ।

বৈঠকে শ্রমিকরা একাধিক দাবি তুলে ধরেন। তাদের মূল দাবি, বর্তমান মাসিক বেতন ১০-১৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৮-২০ হাজার টাকা করা, সপ্তাহে অন্তত একদিন নির্দিষ্ট ছুটি, এবং ওভারটাইমের জন্য উপযুক্ত অতিরিক্ত মজুরি। পাশাপাশি, কর্মক্ষেত্রে উন্নত পরিবেশ এবং সম্মানের সঙ্গে কাজ করার অধিকার নিশ্চিত করার দাবিও জানানো হয়।

আরও পড়ুন: ১২ ঘণ্টার খাটুনি, বেতন ‘নামমাত্র’! নয়ডায় শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ পরিস্থিতি

সরকারি সূত্রে জানা গিয়েছে, শ্রমিকদের বিক্ষোভের প্রকৃত কারণ এবং সমস্যাগুলি বুঝতেই এই বৈঠকের আয়োজন করা হয়। জেলাশাসক মেধা রূপম জানান, “আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান খোঁজা হচ্ছে। শ্রমিকদের দাবিগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করে দ্রুত সরকারের কাছে পাঠানো হবে।” তিনি আরও জানান, শিল্পে স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি শ্রমিকদের স্বার্থ রক্ষা করাই প্রশাসনের লক্ষ্য।

উল্লেখ্য, সোমবার বিকেলেই মুখ্যমন্ত্রীর নির্দেশে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। এই কমিটির নেতৃত্বে রয়েছেন শিল্প উন্নয়ন কমিশনার। এছাড়া ছোট, মাঝারি ও কুটির শিল্প দফতরের অতিরিক্ত মুখ্যসচিব এবং শ্রম ও কর্মসংস্থান দফতরের প্রধানসচিবও কমিটিতে রয়েছেন। শ্রমিক সংগঠনের পাঁচ প্রতিনিধি এবং মালিকপক্ষের তিন প্রতিনিধিকেও এই কমিটিতে রাখা হয়েছে।

এর আগে সোমবার সকাল থেকেই নয়ডার ফেজ়-২ এলাকায় বিক্ষোভকে ঘিরে উত্তেজনা ছড়ায়। রাস্তা অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষুব্ধ শ্রমিকরা। পরিস্থিতি সামাল দিতে নেমে আসে পুলিশ বাহিনী। বিক্ষোভের জেরে দিল্লি-নয়ডা সংযোগকারী রাস্তায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। ঘটনায় অন্তত ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পরই কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি সতর্ক করে জানান, আন্দোলনের নামে অশান্তি ছড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিকেও সমর্থন করেন তিনি।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO