Tuesday, July 14, 2026
HomeScrollভোরে ব্যান্ডেল–শক্তিগড়ে ব্লক, বাতিল একাধিক লোকাল ট্রেন
Train Cancel

ভোরে ব্যান্ডেল–শক্তিগড়ে ব্লক, বাতিল একাধিক লোকাল ট্রেন

ভোরের দিকে ট্রেন চলাচলে বড়সড় প্রভাব পড়তে চলেছে

কলকাতা: রক্ষণাবেক্ষণের কাজের জন্য হাওড়া ডিভিশনের (Howrah Division) ব্যান্ডেল–শক্তিগড় (Bandel-Shaktigarh) শাখায় ভোরের দিকে ট্রেন চলাচলে বড়সড় প্রভাব পড়তে চলেছে। পূর্ব রেলের (Eastern Railways) তরফে জানানো হয়েছে, ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত নির্দিষ্ট সময় ব্লক নেওয়া হবে, যার জেরে একাধিক লোকাল ট্রেন বাতিল (Local Train Cancel) ও কিছু দূরপাল্লার ট্রেন দেরিতে চলবে।

রেল সূত্রে খবর, ১৫ ও ১৬ এপ্রিল ভোর ৩:১৫ থেকে ৫:১৫ পর্যন্ত (১২০ মিনিট) এবং ১৭ ও ১৮ এপ্রিল ভোর ৩:১৫ থেকে ৬:১৫ পর্যন্ত (১৮০ মিনিট) এই ব্লক কার্যকর থাকবে।

আরও পড়ুন: পয়লা বৈশাখে কেমন থাকবে আবহাওয়া? আগাম পূর্বাভাস দিল হাওয়া অফিস…

১৫ ও ১৬ এপ্রিল বর্ধমান থেকে ৩৭৮১২ ও ৩৭৭৮৬, হাওড়া থেকে ৩৭৮১১ এবং ব্যান্ডেল থেকে ৩৭৭৮১ নম্বর লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়া, জয়নগর–শিয়ালদহ গঙ্গাসাগর এক্সপ্রেস (১৩১৮৬) নির্ধারিত সময়ের থেকে প্রায় ৩০ মিনিট দেরিতে চলবে। ব্লকের আগে শেষ ট্রেন হিসেবে চলবে মালদা টাউন–শিয়ালদহ গৌড় এক্সপ্রেস (১৩১৫৪) এবং ব্লকের পর প্রথম ট্রেন হবে ৩৭৮১৪ বর্ধমান–হাওড়া লোকাল।

অন্যদিকে, ১৭ ও ১৮ এপ্রিল বাতিল ট্রেনের সংখ্যা আরও বাড়ছে। বর্ধমান থেকে ৩৭৮১২, ৩৭৭৮৬ ও ৩৭৮১৪, হাওড়া থেকে ৩৭৮১১ ও ৩৭৮১৩ এবং ব্যান্ডেল থেকে ৩৭৭৮১ নম্বর লোকাল ট্রেন বাতিল থাকবে। এদিন ৩৭৮১৬ বর্ধমান–হাওড়া লোকাল প্রায় ১৫ মিনিট এবং গঙ্গাসাগর এক্সপ্রেস (১৩১৮৬) প্রায় ৯০ মিনিট দেরিতে চলতে পারে। এই দু’দিনেও ব্লকের আগে শেষ ট্রেন থাকবে গৌড় এক্সপ্রেস, আর ব্লকের পর প্রথম ট্রেন হিসেবে চলবে ৩৭৮১৬ বর্ধমান–হাওড়া লোকাল।

ভোরের যাত্রীদের এই সময় বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে রেল। যাত্রার আগে ট্রেনের সময়সূচি যাচাই করে নেওয়ার আবেদন জানানো হয়েছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot